somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবির আহমেদ খান
শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

তারপরো কেউ মানিয়ে নিক!

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ শহরের মানুষগুলো বেশ অদ্ভুত !!
সারাদিন ছুটে বেড়াচ্ছে যার যার প্রয়োজনে!!

কেউ ছুটে চলছে টাকার পিছনে তার পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য!
দিন শেষে, কিছু টাকা আয় না করতে পেরেও,
বাসার ফোটক দিয়ে ঢোকার বেলায় "মিথ্যে হাসি" নামক অস্ত্রটির মাধ্যমে সকলকে
বুঝোতে ভুলে যাননা যে তিনি " ভালো না থেকেও ভালো আছেন "!!
মধ্যবিত্ত পরিবারের বাবারাই পারে!
তাদের জন্য অনেক ভালোবাসা রইলো!

কেউ ভালোবাসার মানুষটির মাঝে, তার অসীম ভালোবাসার বিনিময়ে কিছুটা
ভালো ব্যবহার আশা করে, কিছু ভালো মোমেন্ট আশা করে!!
দিনশেষে মানুষগুলো কখনো ভালো কিছু পায় না!!
পেয়ে থাকে কিছু অবহেলা!
ভালোবাসার মানুষটির সাথে কোথাও ঘুরতে যাওয়া ছেলেটি
কিঞ্চিৎ কালো হবার কারনে ছেলেটি মেয়েটির সাথে মানায় না!

ভালোবাসার যোগ্য নয় ভেবে,
নিজেকে নিস্তব্ধতায় নিয়ে যাওয়া মানুষগুলো কি স্বপ্ন দেখতে জানেনা?
তারাও স্বপ্ন দেখে, তাদের ও হয়তবা কখনো লাল টুকটুকে বউ হবে!

দিনশেষে,
এই মানুষগুলো ও কিছুটা প্রশান্তি নিয়ে ফিরতে পারেনা!
কেউ জেনে যাবে বলে সবার সামনে "মিথ্যে হাসি " খুব ভালোই ব্যবহার করতে
পারেন তারা!
কিছুটা আঘাত পেলেও রাতের আকাশের তারাগুলোর মধ্যে উজ্জ্বল তারাটিকে
প্রিয় মানুষরূপী বানিয়ে অভিমান গুলো বলতে এই মানুষগুলো দ্বিধাবোধ করে না!


মানুষগুলো যে বেশ স্বপ্নবিলাসী!


হয়তবা একদিন আসবে,
যেদিন মধ্যবিত্ত পরিবারের বাবাগুলো তার ছেলেমেয়ের আবদার
গুলোকে খুব সুন্দর ভাবে মানিয়ে নিতে পারবে!
সেদিন হয়তবা বাবাগুলো মন খুলে হাসতে পারবে!!
ওই হাসির মাঝে থাকবেনা কোনো রহস্য!


কিঞ্চিৎ কালো ছেলেগুলোর জীবনেও হয়ত একদিন বেনারসি পড়া
লাল টুকটুকে সুন্দরী বউ আসবে!!
মানিয়ে নিবে তার অভিমান গুলো!
রাস্তা দিয়ে একসাথে হাঁটার বেলায় ও হয়তবা কোনো সংশয় থাকবে
না! শত বাজে কথার ভিরেও তাদের একে অপরজনকে
মানিয়ে নেয়ার ব্যাপারটার মাঝে কেউ ফাটল ধরাতে পারবে না!


সেদিন হয়তবা মেয়েটির শত বাজে কথা মানিয়ে নেয়ার ব্যাপারটা নিয়ে
ছেলেটির চোখ দিয়ে দুফোটা সুখের জল পরতে পারে!!
যে সুখটি, যে আনন্দটি সে অন্যের ভিতর খুজে ছিলো!

চোখ দিয়ে অশ্রু ঝরলেও,
মনে মনে হাসবে আর বলবে :-

" শেষমেশ আমার সাথে কেউ একজন মানিয়ে নিলো!"

সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×