
প্রথম ই মনে হতে পারে!
এটা কেমন কথা!
লেখক নিশ্চই কিছু খেয়েছেনন!
কিন্তু,
আসলেই কি তাই?
কষ্ট কি কেবল মানুষ কে মানুষকে দিয়ে থাকে?
নাকি বাস্তববিরোধী,
অবুঝ মন গুলোই নিজের কষ্টগুলো নিজেই তৈরি করে নেয়!
আবেগ,অভিমান এক সূত্রে গাথাঁ!!
আবেগ,অভিমান গুলো বাস্তবতাকে কখনোই
স্পর্শ করতে চায় না!
আর যখন,
আবেগ,অভিমান গুলোর বাস্তবতার সাথে সংঘর্ষ ঘটে তখন?
তখন তৈরি হয় এক ধরণের নেশা মিশ্রিত প্রকৃতির!
যার নাম কষ্ট!
বলা যেতে পারে,
পৃথিবীর সবচাইতে বড়ো ধরণের নেশা দ্রব্য হলো "কষ্ট "!
আবার,
মন আছে বলেই আমরা মানুষ!
মন আছে বলেই আমরা কষ্ট পাই!
মন আছে বলেই,
আমরা আমাদের হারিয়ে যাওয়া কিছুর, না পাওয়া কিছুর
যন্ত্রণা ভুলে যেতে পারি না!
মনের আপেক্ষিক চিন্তা,
"সুখ আসবেই"
নামক কথাটি কেবল আপনার কষ্ট নামক নেশা প্রকৃতির জন্মই দিয়ে
যাবে!
অভিমানী মানুষগুলো,
নিজের কষ্টগুলো নিজেই তৈরি করে নিচ্ছে
কথাটি মেনে নিতে নারাজ!
কষ্ট তো আমরাই নিজেদেরটা তৈরি করে নিচ্ছি!
হতে পারে তার মাধ্যম গুলো আলাদা!
মাধ্যমগুলোর উপর দোষারোপ করে আর যাই
হোক না কেনো,
অভিমানী মানুষগুলো কিছুটা হলেও প্রশান্তি পেয়ে
থাকে!
প্রশান্তি বলে কথা!
তাও থাকুক সকলের মনে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



