somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়জন ও বিষণ্ণতা

১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি এমন হয়- রেজাল্ট বোর্ডে নিজের
নাম সবার উপরে দেখলেন অথবা একদিন
সকালে আপনার প্রোমোশন হল, আপনি
অলিম্পিকে চ্যাম্পিয়ন হলেন। কিন্তু
সেই সংবাদটি দেবার মত কোন
কাছের মানুষ আপনার সাথে নেই;
দেখবেন সব কেমন অর্থহীন মনে হবে।
পৃথিবীর সব থেকে সুন্দর সমুদ্র আপনার
একা একা ভাল লাগবে না।
প্যারিসের সব থেকে সুন্দর কফি শপে
একা বসে থাকা যায় না। রেস্তোরাঁয়
কম ভলিউমের রোমান্টিক গানকে শব্দ
দূষণ মনে হবে।
খেয়াল করে দেখবেন হঠাৎ খুব সুন্দর
কোন দৃশ্য দেখা মাত্রই আপনি মনে মনে
ঠিক করে ফেলছেন, পরের বছর তাকে
নিয়ে এখানে আসবেন।
এ ব্যাপার গুলো কেন ঘটে জানেন ?
আমাদের আনন্দের ব্যাপার গুলো আমরা
যখন কাছের কোন মানুষকে বলি তখন
সেই মানুষটার মন আনন্দে ভরে উঠে।
আপনার ব্যক্তিগত আনন্দ তার ভেতরে
ছড়িয়ে যাবে।
যদি এমন হয়- রেজাল্ট বোর্ডে নিজের
নাম সবার নিচে দেখলেন অথবা একদিন
সকালে আপনার প্রোমোশনের বদলে
ডিমোশন হল, আপনি অলিম্পিকে হেরে
গেলেন। তখন আবার দরকার হবে কাছের
মানুষটাকে।
আপনার দুঃখ কষ্টের কথা শুনে দেখবেন
মানুষটির চোখ ভারি হয়ে উঠেছে।
কেমন থেমে থেমে কেঁদে ফেলছে।
হাত বাড়িয়ে বলছে, ভয় নেই আমি
আছি। আপনার ব্যক্তিগত দুঃখ তার
ভেতরে ছড়িয়ে যাবে।
আনন্দ এবং দুঃখ সংক্রামক। এদের
ছড়িয়ে দিতে হয়। কাছের মানুষটিকে
আনন্দের কথা জানালে আনন্দ দ্বিগুণ হয়;
কষ্টের কথা জানালে কষ্ট হয় দু ভাগ !
এর চেয়ে সুন্দর সমীকরণ পৃথিবীতে আর
কোথায় আছে ?
আমাদের জীবনটা খুব অদ্ভুদ। এক সময় বৃষ্টি
পাগল মানুষ গুলোকে হাঁটতে হয় রোদে
রোদে। মেঘনার বুকে নৌকায় শুয়ে
থাকা মানুষ গুলোই দাড়িয়ে থাকে দু
নাম্বার বাসের জন্য। তারা গোনা
মানুষ গুলো টাকা গোনা শুরু করে। কত
রেলক্রসিং এ কত মানুষ আসে। মানুষ গুলোকে মনে হবে
পিথাগোরাসের সূত্র !
এক সময় ভুলেই যাবেন - একটা কাছের
মানুষ আপনার আছে। অবহেলিত হয়ে
আছে। সারাক্ষণ পাপড়ির ওপরে বিন্দু
বিন্দু পানি জমে আছে। যেন চোখ বন্ধ
করা মাত্রই টুপটুপ করে ঝড়বে।
কত রাত সান্ত্বনা দিয়ে ঘুম
পাড়িয়ে দেয়া মানুষ গুলোর দিকে
একটু জুম করে তাকাতে হয়। পকেটের
ভেতরে রেখে দিতে হয়। একদম শোবার
সময় বালিশের পাশে।
#to_ur_beloved_one :)
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×