somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হজ্জ্ব - ইসলামের যে বিষয়টি আমার কাছে ধোঁয়াটে

০১ লা জুন, ২০১০ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অতি সাধারণ একজন মানুষ। আমার পিতামাতা মুসলিম, তাই জন্মসূত্রে আমিও একজন মুসলিম। আমি যে মুসলিম হয়ে নিজের উপর বিরক্ত তা নয়, আবার মুসলিম হয়ে খুব বেশি গর্ববোধও করছি না। কারন পিতামাতা মুসলিম হওয়ায় ইসলাম নিয়ে যাচাই-বাছাই করার অনেক আগেই আমি মুসলিম হিসেবে সকলের কাছে পরিচিত হয়ে গেছি। আমি এখন তাই ইসলামের নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনা, যাচাই-বাছাই করছি, বোঝার চেষ্টা করছি। তবে যেহেতু আমি ইসলাম সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তাই আমার চিন্তা ভাবনায় ভুল থাকাটাই স্বাভাবিক। আমি ইসলামের একটি বিষয় নিয়ে একমত নই, এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি। ভুল-ভ্রান্তি সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি।
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হল হজ্জ্ব। আমি যতদূর জানি, হজ্জ্ব হল প্রত্যেক ধনী মুসলিমের উপর ফরজ। হজ্জ্ব হল মক্কা, মদীনার নানা ইসলামিক ঐতিহাসিক স্থান ভ্রমন করে নির্দিষ্ট নিয়মে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রক্রিয়া।
হজ্জ্ব অতি প্রাচীনকাল থেকে প্রচলিত। ইসলামী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, হযরত ইব্রাহীম (আ) তার পুত্রকে কুরবানী করার কাহিনী বিজড়িত স্থান গুলোকে ভ্রমণ করার মাধ্যমেই হজ্জ্বের উৎপত্তি। হযরত ইব্রাহীম (আ) এর সময় থেকেই মানুষ মক্কা ও মদীনায় হজ্জ্ব করে আসছে। তবে হযরত মুহাম্মদ (স) এর আমলে তা পূর্ণতা পায়। আমরা সকলেই জানি, মক্কা ও মদীনা সম্পূর্ণ মরুভূমি অঞ্চল, এখানে কোন রকম ফসল জন্মায় না। প্রাচীনকালে একমাত্র হজ্জের মৌসুমে আরববাসীরা যে অর্থ উপার্জন করত, সেই অর্থেই আরববাসীদের সারা বছরের ব্যয়ভার মিটত। এভাবে যখন অনেক মানুষ আরবে হজ্জ করতে আসা শুরু করল, তখন যে অতিরিক্ত অর্থ উপার্জিত হত, তা দিয়েই আরবীয়রা ব্যবসা বাণিজ্য শুরি করল। আরবীয়রা হয়ে উঠল বণিক জাতি, আর্থিক ভাবে সচ্ছল।
হযরত মুহাম্মদ (স) এর ইসলাম প্রচারের ফলে হজ্জ আরো অনেক জনপ্রিয় হয়ে উঠল। বর্তমানে ইসলামের ব্যপক প্রসারের ফলে, সারা পৃথিবী থেকে অগণিত মানুষ আরবে হজ্জ করতে যায়। এই হজ্জের সময় প্রতিবছর আরব সরকারের যে পরিমান অর্থ উপার্জন হয়, তা আরবের বাৎসরিক ব্যয়ের তুলনায়ও অনেক বেশি। এই বিপুল উপার্জনের ফলে সৌদি আরব বর্তমানে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রগুলোর একটি। অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন, বলবেন সৌদি আরবের অনেক তেল, স্বর্ণ যা বিক্রি করেই তারা আজ এত ধনী। কিন্তু একটু চিন্তা করলেই দেখবেন, আরবের এত খনিজ সম্পদ, কিন্তু এই বিপুল খনিজ সম্পদ উত্তোলনের অর্থ আরব সরকারের ছিল না। একমাত্র হজ্জে উপার্জিত অতিরিক্ত অর্থ দিয়েই তারা এসব খনিজ উত্তোলন শুরু করেছে। আর যেহেতু ইসলাম ধর্মের দিনদিন প্রসার ঘটছে, আরবীয়দের জন্য হজ্জ হয়ে উঠেছে একটি অনন্তকালের অর্থ উপার্জনের উপায়।
মানুষ হজ্জ করতে যায় তার সকল পাপ মোচনের আশায়। কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে হজ্জ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আমরা জানি, আল্লাহ সব দেখেন, শোনেন, বোঝেন। তিনি তার সকল সৃষ্টিকেই অনেক ভালবাসেন। তাই যদি হয়, তিনি তো তার সকল বান্দাকে যে কোন জায়গায়ই ক্ষমা করে দিতে পারেন। কবল মাত্র মক্কা মদীনায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কি কোন যৌক্তিকতা আছে? আর যদি যৌক্তিকতা থেকেও থাকে, তবে কেন হজ্জ শুধুমাত্র ধনী মুসলমানদের জন্য ফরজ? তা তো সকলের জন্যই সমানভাবে ফরজ হওয়ার কথা। তবে কি হজ্জ কেবলমাত্র আরবকে পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত আর্থিকভাবে সচ্ছল রাখার একটি বাজে উপায় নয়?
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১০ দুপুর ২:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×