রাউল গঞ্জালেজ - সবাই যাকে শুভেচ্ছা জানাতে ভুলে গেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
স্পেন আজ বিশ্ব চ্যাম্পিয়ান। সবাই স্পেনকে মাথায় তুলে নাচছে, কত বাহবা দিচ্ছে। স্প্যানিশ খেলোয়াড়দের আনন্দ আর যেন ধরে না। স্পেনের রানী সংবর্ধনা দিচ্ছে, স্পেনের জনগন সংবর্ধনা দিচ্ছে। জ্যাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াস, ভিয়া, র্যামোসদের আনন্দ যেন মাটিতেই পা পরছে না। কিন্তু সকলে ভুলে গেছে এই স্প্যানিশ বিপ্লবের প্রকৃত রূপকারকে। রিয়েল মাদ্রিদের স্ট্রাইকার রাউল গঞ্জালেজের কথা আজ কারোরই মনে নেই। স্প্যানিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল এই খেলোয়াড়কে আজ কেই সংবর্ধনা দিচ্ছে না। রাউল স্পেন জাতীয় টিমের এযাবত কালের সর্বোচ্চ গোলদাতা। ৪৪ টি গোল করেছেন তিনি। তিনি গত আট বছর ধরে রিয়েল মাদ্রিদ ক্লাবের ক্যাপ্টেন। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল লীগ স্প্যানিশ ফুটবল লিগের সর্বোচ্চ গোল স্কোরারও তিনি। তিনি রিয়েল মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার। তবে তার সবচেয়ে বড় অর্জন হল তিনি ক্লাব ফুটবলের বিশ্বকাপ চ্যাম্পিওন্স লীগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এত রেকর্ড নিয়েও তিনি স্পেনকে কখনো বিশ্বকাপ জেতাতে হয়তো পারেননি, কিন্তু চেষ্টা কম করেন নি। সত্যি কথা বলতে স্প্যানিশদের তিনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্প্যানিশ ফুটবলকে নিয়ে গেছেন অনেক দূর। আমাদের উচিত অন্তত একবার হলেও রাউলের এই অবদান স্বীকার করে তাকে স্মরণ করা।
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।