আমার জানামতে বাংলাদেশের সবচেয়ে মজার স্কুলগুলোর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল বা বুয়েট স্কুল। আমিও এই স্কুলেই পড়েছি। আমি এই স্কুলে পড়াকালীন সমেয়ের একটি মজার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি, আশা করি ভালো লাগবে। বুয়েট স্কুলের সব ছাত্রছাত্রীদের চারটা হাইজে ভাগ করা হয়। কোন ছাত্র প্রথম যখন স্কুলে ঢুকে তখনই তার তার অনুযায়ী তাকে একটি হাউজের অন্তর্ভুক্ত করা হয়। আর প্রতি বছর এই চার হাউজের মধ্যে নানা রকম প্রতিযোগীতা চলে। যেমন - বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, বার্ষিক ফুটবল টুর্ণামেণ্ট, বার্ষিক ক্রিকেট টুর্ণামেণ্ট, বার্ষিক দেয়াল পত্রিকা প্রতিযোগিতা আরো কত কি। প্রতি বছর যারা ক্লাস টেনে পড়ে তারা সম্পূর্ণ হাউজের কন্ট্রোলার। আমি তখন ক্লাস টেনে পড়ি। আমি মোটামুটি জনপ্রিয় থাকায় বিনা বাঁধায় এক হাউজের লিডার হয়ে গেলাম। সামনেই আন্তঃ হাউজ ফুটবল টুর্ণামেণ্ট, তাই সারাদিন অনুশীলন, দল গোছানোর কাজে ব্যস্ত। আমাদের কাছে তখন এসব ইভেন্টের এত গুরুত্ব ছিল যে অভাবনীয়। পুরো স্কুল এসব প্রতিযোগীতা দেখত, সারা স্কুলের সব মেয়েরা দেখত, তাই আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করতাম ভালো কিছু করার জন্য। ফূটবল টুর্ণামেণ্ট শুরু হল। আমরা মোটামুটি শক্ত দল ছিলাম। কোন অঘটন ছাড়া আমরা ফাইনালে উঠে গেলাম। ফাইনালে ওঠার পর শপথ নিলাম যেভাবে হোক চ্যাম্পিয়ন হতেই হবে, কারণ আমাদের দলের সবার গার্লফ্রেণ্ড মাঠের পাশে খেলা দেখবে। যাই হোক ফাইনাল খেলা শুরু হল। আমরা খুব একটা সুবিধা করতে পারছিলাম না, গোল খাই খাই অভস্থা, কোনভাবে টিকে আছি। যাই হোক, তুমুল উত্তেজনার মাঝে হাফ টাইম হল। ও একটা কথা বলা হয় নি। আমাদের পিটি স্যারের কথা বলতে পুরোপুরি ভুলে গেছিলাম। আমাদের স্কুলে একজন পিটি স্যার ছিলেন, তাকে দিয়ে হয় না এমন কোন কাজ পৃথিবীতে নেই। এই পিটি স্যারই ছিলেন আমাদের খেলার রেফারী। আমি চিন্তা করে দেখলাম, যেভাবে খেলা হচ্ছে, আমাদের হারার সম্ভাবনা ৭০%। তাই বিকল্প কিছু করা দরকার। ক্যান্টিনে গেলাম, বিরিয়ানী আর কোক কিনলাম একটা এক লিটার। পিটি স্যারকে দিলাম। স্যার তো এই খাবার খেয়ে আনন্দে আত্মহারা। যাই হোক স্যারের খাওয়া দাওয়ার পর শুরু হল সেকেন্ড হাফ। তীব্র উত্তেজনা, আমরাও অ্যাটাক করছি, বিপক্ষ দলও অ্যাটাক করছে। খেলার আর মাত্র দুই মিনিট বাকী। এমন সময় আমরা একটা গোল খেলাম। আমি মাঠে শুয়ে কান্না করব করব অবস্থা, কেননা এখন আর গোল পরিশোধ করার সময় নাই। আমি ভয়ানক কান্না স্টার্ট করব, এমন সময় শুনি পিটি স্যারের বাঁশি, গোল হয় নাই। যেই আমরা শুনলাম, আমরাও ঝাঁপায়ে পরলাম, চিল্লাচিল্লি শুরু করলাম গোল হয় নাই। তারপর টাই ব্রেকার শুরু হল। আমরা টাই ব্রেকারে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। আনন্দ আর ধরে না। স্কুল থেকে বের হবার সময় ফেয়ার ওয়েলের দিন সবাই পিটি স্যারকে জিজ্ঞেস করেছিল যে স্যার আপনি যা বললেন গোলটা হয় নি, কিন্তু কেন হয় নি। পিটি স্যার অনেকক্ষণ চিন্তাভাবনা করে বললেন যে অফসাইড ছিল। তারপর সবাই যখন জিজ্ঞেস করল যে স্যার কার অফসাইড? স্যার তখন আমার দাঁত উঁচু এক ছেলেকে দেখিইয়ে বললেন, "ঐযে, ঐ দাঁত উঁচু ছেলেটার অফসাইড।" কিন্তু দেখা গেল ঐ ছেলে দুই দলের কোন দলেরই খেলোয়াড ছিল না, নিতান্ত সাধারণ একজন দর্শক ছিল। এই কথা পিটি স্যারকে বলায় তার উত্তরটা আজও ভুলি নি, "ঠিকই আছে, দর্শক কেন মাঠের মধ্যে ঢুকবে? দর্শক মাঠের মধ্যে ঢুকলে তো অফসাইড হবেই।" দেখলেন, একটা এক লিটার কোক, আর এক প্যাকেট বিরিয়ানী ইয়ে কত কিছু সম্ভব!!!!
বার্ষিক ফুটবল প্রতিযোগীতা ২০০৮, একটি এক লিটারের কোক ও এক প্যাকেট বিরিয়ানী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।