মনে আছে আপনাদের সেই নব্বইয়ের দশকের শেষদিকের কথা? তখন ঢাকায় কন্সার্ট মানে ছিল সেরকম কিছু। বাচ্চু ভাই, জেমস ভাই কন্সার্ট করবে আর ঢাকার কোন যুবক সেই কন্সার্ট দেখতে যাবে না, এ যেন ছিল এক অবাস্তব কল্পনা। তখন এক একটা কন্সার্টে মানুষজন জায়গা পেত না, সেই রকম গ্ল্যামারাস হত এক একটা কন্সার্ট। বাচ্চু ভাই, জেমস ভাই মাতিয়ে ফেলতেন পুরো কন্সার্ট। ইয়ং ছেলেরা নিজের খাবারের পয়সা বাঁচিয়ে হলেও কন্সার্ট দেখতে যেত। তখন দেশের সব বড় বড় কোম্পানীর অ্যাডভার্টাইসমেন্টের প্রধান জায়গা ছিল এই কন্সার্টগুলো। বেন্সন, পেপ্সি, কোকাকোলা কন্সার্টগুলোর কথা নিশ্চয়ই এখনো ভুলে যান নি। আমার মনে আছে আমার পাশের বাসার এক বড়ভাই বাসা থেকে বের হয়ে গেছিলেন শুধু জেমস ভাইয়ের কন্সার্ট দেখার জন্য। তখন ব্যান্ড মানুষের মাঝে যে ক্রেজ তুলেছিল তা আমি কখনো ভুলবোনা। সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে গিয়েছিল এই ব্যান্ড মিউজিক। সেরাটনের মত ফাইভ স্টার হোটেলের প্রধান আকর্ষন যেমনি ছিল জেমস ভাই, বাচ্চু ভাইয়ের কন্সার্ট, তেমনি আবার মিরপুরে সাধারণ মানুষের আনন্দের খোরাকও ছিল এই কন্সার্ট। সবার মাঝেই এক ভয়াবহ ক্রেজ তুলেছিল এই ব্যান্ড মিউজিক। তখনকার এসব স্টার শুধু বাংলাদেশ মাতিয়েছেন তা নয়, কোলকাতার ভালো কোন অনুষ্ঠান মানেই ছিল বাংলাদেশের ব্যান্ড শো। জেমস ভাই, বাচ্চু ভাই মাতিয়ে আসতেন কোলকাতা। কিন্তু কোথায় এখন সেই ক্রেজ? এখন হাজার বছর পর একেকটা কন্সার্ট হয়। এসব কন্সার্টের আবার অর্ধেকই সিটই থাকে খালি। কারো মুখে এখন আর ব্যান্ডের গান শুনি না, রাস্তা ঘাটে যেখানেই যাই শুনি শুধু হৃদয় খানের আর ফুয়াদের চুরি চামারি করা মিউজিক। মানুষ কি ভালো গান শুনতে ভুলে গেছে নাকি ব্যান্ড শিল্পীরা গান গাইতে ভুলে গেছেন?
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।