আমরা সকলেই জর্জ হ্যারিসনের নামের সাথে অল্পবিস্তর পরিচিত। তিনি ১৯৭১ সালে তখনকার বিশ্বসেরা স্টারদের নিয়ে আমেরিকার মেডিসন স্কোয়ারে কন্সার্ট করে বাংলাদেশের জন্য সমর্থন আর ফান্ড কালেকশনের জন্য আমাদের মাঝে বিখ্যাত। আমি আজ তার অসাধারণ কিছু গান উপস্থাপন করার চেষ্টা করছি।
(১) বাংলাদেশঃ এই গানটির সাথে আমরা সবাই কমবেশী পরিচিত। কন্সার্ট ফর বাংলাদেশ-এ সবার শেষে এই গানটি গেয়েছিলেন জর্জ।
(২) সামথিংঃ সামথিং গানটা জর্জ হ্যারিসনের গাওয়া আমার সবচেয়ে প্রিয় গান। জর্জ হ্যারিসন যখন দুনিয়া কাঁপানো ব্যান্ড বিটেলস এর সদস্য এটা তখনকার গান। এ গানটা অল টাইম হিট লিস্টে সেরা স্থান পেয়েছে।
(৩) হোয়াইল মাই গিটার জেন্টলি উইপসঃ এটি একটি অসাধারণ গান। এটি বিটেলসের গান হলেও জর্জ হ্যরিসন এই গানের লিরিক্স লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন। এ গানটি রিলিজের সময় গিটার বাজানোর জন্য তিনি নিয়ে এসেছিলেন বিখ্যাত গিটারিস্ট এবং গায়ক এরিক ক্ল্যাপটনকে। এটিও অল টাইম হিট লিস্টে চান্স পাওয়া একটি গান। এটিকে হ্যারিসনের সবচেয়ে সেরা গান বলা হয়।
(৪) হেয়ার কামস দ্য সানঃ এক কথায় অসাধারণ একটি গান। এ গানে হ্যারিসনের গিটারে বাজানো মেলোডি শুনে মুগ্ধ না হওয়া ছাড়া কোন উপায় নেই। অসাধারণ একটি গান। বন জোভি, ইউ টু এর মতন আধুনিক ব্যান্ডকে নানা সময় এই গানটি কভার করতে শুনেছি। শুনে দেখুন ভালো লাগবে।
(৫) মাই সুইট লর্ডঃ জর্জ হ্যারিসন জীবনের মাঝে এসে হিন্দু ধর্মে দিক্ষিত হয়েছিলেন। আর তাই শ্রী কৃষ্ণকে নিয়ে লিখেছেন এই গানটি। শুনে দেখুন।
গানগুলো সবার কেমন লাগলো জানাবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


