ভাবনা আমার
১৯ শে জুন, ২০০৬ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাবনা আমার যায় উড়ে যায়
এই কাছে আর ঐ দূরে যায়
পশ্চিমে আর যায় পূবে যায়
অতল জলে যায় ডুবে যায়
আকাশ জুড়ে মেঘ হয়ে যায়
দমকা হাওয়ার ঝড় বয়ে যায়
বৃষ্টি শেষে রেশ রয়ে যায়
কি যেন সে কি কয়ে যায়
গোপন কথা যায় বুঝে যায়
সবখানে সুখ যায় খুঁজে যায়
একই রকম মন পেয়ে যায়
রঙিন দিনের গান গেয়ে যায়
এই কাঁদে আর এই হেসে যায়
এই ছোটে আর এই ভেসে যায়
একসাথে পথ মাড়িয়ে যায়
আবার হঠাৎ হারিয়ে যায়
খুব চেনা মুখ যায় ছেড়ে যায়
ভাবনা শুধু যায় হেরে যায়
অবিরত যায় পুড়ে যায়
আবার সে পথ যায় ঘুরে যায়
এ ফুল থেকে সেই ফুলে যায়
যন্ত্রণা সব যায় ভুলে যায়
কষ্ট দূরে তাই রেখে যায়
স্বপ্ন আবার যায় দেখে যায়
লুকোচুরি যায় খেলে যায়
সুখ নিয়ে সব দুখ ফেলে যায়
এখান ছেড়ে সেইখানে যায়
এ প্রাণ ফেলে সেই প্রাণে যায়
নতুন পাখির ডাক শুনে যায়
রঙিন স্বপ্ন যায় বুনে যায়
কাকেই ভাল যায় বেসে যায়
সেই দিয়ে কার কি এসে যায়
উত্তরে যায় দক্ষিণে যায়
অচেনা সব পথ চিনে যায়
দিনের পরে দিন চলে যায়
কে জানে সে কি বলে যায়
এ সুর ছেড়ে ঐ সুরে যায়
ভাবনা আমার যায় উড়ে যায় ।।
(ছবি:
http://tinyurl.com/od26k)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুনএই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।
বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন