somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য সিক্সথ সেন্স (মুভি রিভিউ)

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাইকোলজিক্যাল হরর মুভিগুলোর প্রথম পাঁচটির মধ্যে অবশ্যই থাকবে এমন একটি ‘দ্য সিক্সথ সেন্স’। অন্তত আমার লিস্টে উপরের দিকেই থাকবে! ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই মুভি পরিচালনা করেছেন ভারতীয় বংশদ্ভূত পরিচালক এম নাইট শ্যামালান। কাহিনীও তার নিজের লেখা।

ESP বা Extrasensory Perception যার বাংলা অর্থ করলে দাঁড়ায় অতীন্দ্রিয় উপলব্ধি! ESP কে সিক্সথ সেন্স হিসাবেও নামকরণ করা হয়। কিছু কিছু মানুষ এই ক্ষ্মতার অধিকারী হয়ে থাকে। তারা স্বাভাবিক-সাধারণ এই পৃথিবীর বাহিরের এক জগতের সন্ধান পায়। ব্যাখ্যার অতীত এই ক্ষমতার অস্তিত্ব অবশ্য আধুনিক বিজ্ঞান স্বীকার করে না। এমন ক্ষমতার একজনকে নিয়েই 'দ্য সিক্সথ সেন্স' মুভির কাহিনী আবর্তিত হয়। কোল সিয়ার নামের নয় বছরের এই ছেলের দাবি সে মৃত ব্যক্তিদের দেখতে পায়, তাদের সাথে সে যোগাযোগ করতে পারে। স্বাভাবিক ভাবেই সে বন্ধুবিহীন হয়ে পরে। অদ্ভূত কিছু ঘটনা ঘটতে থাকে তাকে ঘিরে।

ড. ম্যালকোম ক্রো যিনি একজন চাইল্ড সাইকোলোজিস্ট তিনি কোলের ব্যপারে বেশ আগ্রহ দেখায়। এই ধরণের রোগী নিয়ে সে আগেও কাজ করেছে। এমনি একজনের দ্বারা মুভির শুরুতেই সে আক্রমণের শিকার হয়। সাইকোলজিক্যাল দিক থেকে তার কাছে মনে হতে থাকে নিশ্চয়ই কোল ডিল্যুশনে ভুগছে। কোলের সাথে সে আরো বেশী সময় কাটাতে থাকে, বুঝতে চেষ্টা করে তার সমস্যা। কোল ধীরে ধীরে তার সমস্যাগুলো ক্রোকে বলতে থাকে। সে তার চারপাশে সবসময় মৃত মানুষ দেখতে পায়। তারা হয়তো কোনো এক সময় সেই স্থানে ছিল। কিন্তু মৃত মানুষগুলো একে অন্যেকে
দেখতে পায় না, তারা শুধু তাই দেখতে পায় যা তারা মনে প্রাণে চায়। এবং তারা জানেও যে না তারা মৃত! কিন্তু কোল বুঝতে পারে না তাকে সবসময় মৃত মানুষগুলো কেন তাকে ভয় দেখায়, কি প্রয়োজন তাদের? কোল ক্রোর কাছে সাহায্য চায়। এই অবস্থা থেকে সে মুক্তি চায় কিন্তু কিভাবে সে জানে না। এমন সময়ে ড. ক্রো তার দাম্পত্য জীবন নিয়ে খুব হতাশার মধ্যে পড়ে যায়। তার প্রাণপ্রিয় স্ত্রী হটাৎ করে যেন অন্য রকম হয়ে গেছে। তার প্রতি কোনো ধরণের আগ্রহ নেই। মানসিকভাবে সে নিজেই বিপর্যস্থ।



যদিও ক্রো প্রথমে কোলের কথা বিশ্বাস করেনি তবে শেষ পর্যন্ত তার কথা সত্য ধরেই এগিয়ে যেতে থাকে। কোল মুক্তি পেতে থাকে তার অমানুষিক এক ভীতি আর উৎকণ্ঠা থেকে। কিন্তু ক্রোর স্ত্রী কেন তাকে এড়িয়ে চলে, কেন একটি কথাও তার সাথে বলে না কোল তাকে একটি সমাধান দেয়। আর সমাধান সম্পূর্ণই অপ্রত্যাশিত।

পুরো মুভি এক নিঃশ্বাসে দেখে নেবার মত। আর কাহিনীর শেষটায় অবশ্যই চমকাতে হয়। কোল চরিত্রে অসাধারণ অভিনয় করে হেইলি জোল অজমেন্ট আর ড. ক্রো চরিত্রে অভিনয় করেন ব্রুস উইলিস। ক্রিটিকদের কাছে যেমন এই মুভি হাই রেটিং পাওয়া তেমনি ব্যবসায়িক দিক থেকেও ব্লকবাস্টার। ৬ টি অস্কার নমিনেশন পাওয়ার পাশাপাশি ৪০ মিলিয়ন ডলার বাজেটের এই মুভি আয় করে ৬৭২ মিলিয়নেরও বেশী।আইএমডিবি রেটিং ৮.২ এবং রোটেন ট্যোমেটোতে ৮৫% ফ্রেশ রেটিং।

ডাউনলোড লিংকঃ

টরেন্টঃ

[link|http://torcache.net/torrent/1BA5018C8278ABEC06F8C024D734083E462352C4.torrent?title=[kickass.to]the.sixth.sense.1999.1080p.bluray.x264.anoxmous|দ্য সিক্সথ সেন্স ১০৮০পি]
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
১৬টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×