মানুষের কাছে মহামূল্যবান এক সম্পদের নাম ডায়মন্ড বা হীরা!আদিমকাল থেকে মানুষ আকৃষ্ট এই মোহনীয় হীরকের প্রতি! কিন্তু এক একটি হীরা যে কতটা রক্তমাখা তা হয়তো এর বিত্তবান ক্রেতারা জানে না। পৃথিবীর মোট হীরার দুই-তৃতীয়াংশই আফ্রিকা আর রাশিয়াতে। আফ্রিকার অনেক দেশের গৃহযুদ্ধের মূল কারণ এই হীরার খনিগুলো। এক একটি দেশে বিভিন্ন বিদ্রহীগোষ্ঠীগুলোর ভিতরে এই খনিগুলোর মালিকানা। তাদের এই হীরা চলে যাচ্ছে উন্নত দেশগুলোর হাতে অনেক কম দামে! তার বদলে বিদ্রোহীরা পাচ্ছে অস্ত্র। গৃহযুদ্ধ স্থায়ী থেকে স্থায়ীতর হচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সেইসব দেশে সাধারণ মানুষ! তারা জীবনে হয়তো কখনো কোনো হীরা চোখেই দেখেনি, জানে না উন্নত দেশগুলোর কূটকৌশল! কিন্তু তাদের দিনের পর দিন দিন হারাতে হচ্ছে আপনজন। তাদের সন্তানদের হাতে তুলে দেয়া হচ্ছে অস্ত্র জোরপূর্বক নামতে হচ্ছে যুদ্ধের ময়াদানে।
এমন এক মর্মস্পর্শী কাহিনী নিয়ে শুরু হয়েছে 'ব্লাড ডায়মন্ড' মুভির কাহিনী। ঘটনার সময়কাল ১৯৯৯ সালের সিয়েরা লিওন। বিদ্রোহী বাহিনী আরইউএফ শেঞ্জি গ্রামে আক্রমণ চালায়। যুদ্ধ আর হীরা খনির জন্য তাদের মানুষ দরকার আর এ ধরণের গ্রাম থেকেই তারা তাদের অপহরণ করে। সলোমন ভ্যান্ডি এই গ্রামেরই একজন। তার স্থান হয় এক হীরার খনিতে। কিন্তু তার পরিবারও অপহৃত। সে জানে না তার স্ত্রী, তার ছেলের কি পরিণতি হয়েছে। হীরার সন্ধান করতে করতেই সে পেয়ে যায় অনেক বড় আকারের এক হীরক খন্ড। যার মূল্য হবে আকশচুম্বী! কৌশলে সে লুকিয়ে ফেলে এটি। তবে বেশীদূর সে এগুতে পারে না। খনিতে আক্রমণ চালায় আর্মি, তাকে চলে যেতে হয় জেলে। ঠিক এই সময়ে জেলে বন্ধী ড্যানি আর্চার। এক্স আর্মি এই মানুষটির বর্তমান পরিচয় সে একজন স্মাগলার। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সে হীরা পাচার করে। ড্যানি জানতে পারে ভ্যান্ডির আশ্চর্য হিরার কাহিনী। জেল থেকে মুক্তি পাবার পর ভ্যান্ডি খুজতে থাকে তার হারানো স্ত্রী সন্তানদের। শরণার্থী শিবিরগুলোতে চলতে থাকে তার ক্লান্তিহীন খোঁজ! ড্যানি ভ্যান্ডিকে জানায় সে যদি তাকে হীরার খোঁজ দিতে পারে তবে সে তার পরিবারকে খুজে দেবে। ড্যানির ফ্রেন্ড ব্রিটিশ সাংবাদিক ম্যাডির সহযোগীতায় গিনির রিফিউজি ক্যাম্পে স্ত্রী আর মেয়ের দেখা পায় ভ্যান্ডি। কিন্তু কোথায় তার ছেলে ডিয়া?
ছেলে খুঁজতে ভ্যান্ডি আবার সিয়েরা লিওনে, সাথে ড্যানি। তার এখন হীরার সন্ধান পাওয়া খুব জরুরী। আরইউএফ বাচ্চা ছেলেদের অপহরণ করে নিয়ে যুদ্ধের নামায়। সলোমনের ক্ষীণ আশা হয়তো সে ফিরে পাবে তার ছেলেকে! শুরু হয় তাদের হীরার সন্ধানে পথ চলা, সাথে সঙ্গী ম্যাডি। সাংবাদিক পরিচয়ে ছাড়া সেই অঞ্চলে যাওয়া সম্ভব না, তাই ম্যাডির সহযোগীতা দরকার। যেই কোম্পানীগুলো হীরার বাজারকে নিয়ন্ত্রণ করে এমন এক কোম্পানী 'ভ্যান ডি ক্যাপ'! ড্যানি তাকে এদের অবৈধ হীরা চালানের তথ্য দেয়। শর্ত থাকে হীরাটি তাদের হাতে যাবার পরই যেন এই তথ্য প্রকাশিত হয়। কিন্তু শেষ পর্যন্ত ড্যানি কি সেই হীরা খুঁজে পায়? ভ্যান্ডির ছেলের কি পরিণতি হয়? ভ্যান্ডি আর তার পরিবারের আশ্রয় কোথায় হয়? মুভির কাহিনী এগিয়ে যাওয়ার সাথে সাথে সেসব প্রশ্নের উত্তর মেলে। উন্নত এসব দেশের লালসার শিকার হতে হচ্ছে দরিদ্র দেশগুলোর। আফ্রিকার বিভিন্ন দেশে এখনো চলছে গৃহযুদ্ধ। তাদের সমস্ত সম্পদ শেষ করার আগে হয়তো তাদের আর রেহাই নেই।
২০০৬ সালে মুক্তি পাওয়া এই হলিউড মুভি পরিচালনা করেছেন এডওয়ার্ড জুইক। মুভিতে ড্যানি চরিত্রে অভিনয় করেছেন লিওনার্ডো ডি ক্যাপ্রিও আর ভ্যান্ডি রূপে জিমন হনসু। দুইজনই তাদের অসাধারণ অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পান। মোট পাঁচটি অস্কার নমিনেশন পায় এই মুভিটি। যদিও শেষ পর্যন্ত জিততে পারে না একটি। ১০০ মিলিয়ন ডলারের বাজেটের মুভিটির আয় করে ১৭১ মিলিয়নের বেশী। আইএমডিবি রেটিং ৮। এই মুভি দেখার পর ডায়মন্ড কেনার সময় সবারই মনে একবার হলেও প্রশ্ন জাগবে এর পিছনে কতটা রক্তমাখা?
►►ডাউনলোড লিংকঃ
►ডিরেক্ট ডাউনলোড লিংকঃ
ব্লাড ডায়মন্ড (৭২০পি বিআর রিপ ৮৫১ এমবি) (Putlocker)
ব্লাড ডায়মন্ড (৭২০পি বিআর রিপ ৮৫১এমবি) (Uptobox)
►টরেন্টঃ
ব্লাড ডায়মন্ড (১০৮০পি ১.৯০ জিবি)
ব্লাড ডায়মন্ড (৭২০পি ৮৫১ এমবি)
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




