এই আমি-
পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে
আমার মনের কথাগুলো চিৎকার
করে ছড়িয়ে দেই অসীম আকাশে!
জানি না এই নিছক কিছু তরঙ্গ
কতটা পথ পাড়িয়ে হারিয়ে যাবে!
অথবা কোনো এক ভিনগ্রহী
অবাক হয়ে শুনবে আমার কথামালা
জানি না কি অনুভূতি হবে তার!
হয়তো গাঢ় নীল অশ্রু গড়িয়ে পড়বে
করুণামাখা কন্ঠে বলবে আনমনে,
'বড় দুঃখী এক মর্ত্যবাসী!'
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




