somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবটাইটেল সমস্যার সমাধান!

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সবারই মুভি দেখতে বসলে সাবটাইটেল নিয়ে ঝামেলায় পড়তে হয়! হলিউড-বলিউড হলে সমস্য তেমন না হলেও অন্য ভাষার মুভি দেখতে গেলে সাবটাইটেল ছাড়া আর কোনো উপায় নাই। আমরা বেশীরভাগই গুগলে সার্চ দিয়ে সাবটাইটেল নামাই। অনেক সময়ই দেখা যাই সঠিক সাবটাইটেল সহজে পাওয়া যায় না। কাজটা আবার বিরক্তিকরও। সাবটাইটেল সহজেই ঝামেলামুক্ত ভাবে ডাউনলোড করার কিছু সফটওয়্যার আছে। এর মধ্যে সেরা Sublight!



মোটামুটি সকল হলিউড মুভি ও সিরিজ ও হলিউড ছাড়া ইংলিশ মুভি বা সিরিজ এবং বিখ্যাত ফ্রেঞ্চ, ইতালিয়ান, কোরিয়ান, চাইনিজ মুভির সাবটাইটেল পাওয়া যাবে কয়েকটি ভাষায়। প্রথমেই ৬০০ কিলোবাইটের সফটোয়্যারটি ডাউনলোড করে নিন এখানে থেকে-

সাবলাইট ভার্সন ৪

এবার আপনার পিসিতে ইন্সটল করার পর সফটওয়্যারটি ওপেন করে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিন। এবার আপনি কোন ভাষার সাবটাইটেল চান তা সিলেক্ট করুন। এখানে আমরা সবাই সম্ভবত ইংলিশই সিলেক্ট করব! এরপর প্রোগ্রামটি চালু হলে ‘Drag & Drop Video File here’-এ ক্লিক করুন। এখন ম্যানুয়ালি সার্চ অপশনে সেই মুভির নাম অটোম্যাটিক চলে আসবে। যদি না আসে তবে সেখানে সঠিক নাম ও সাল লিকে সার্চ দিন। এবার মুভির সাবটাইলের একটি লিস্ট চলে আসবে। এখানে সাবলাইটের নিজস্ব ডাটাবেজ ও থার্ড পার্টি ডাটাবেজ থেকে সার্চ রেজাল্ট দেখাবে। এবার সাবটাইটেলে ক্লিক করলেই সেটি আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে এবং ভিডিও প্লেয়ারে মুভি/সিরিজটি সাবটাইটেলসহ চালু হবে।



এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে। আপনার মুভি ফাইলটি কোন ভার্সনে আছে তা খেয়াল করবেন। যদি BdRip হয় তবে BdRip সাবটাইটেলটি ডাউনলোড করবেন, যদি DvDScr এ হয় তবে সেটি ডাউনলোড করবেন। মূলত DVDRip, BDRip, BrRip ইত্যাদি ফাইল থাকলে এদের যে কোনো একটির সাবটাইটেল ডাউনলোড করলেই চলে। কিন্তু মুভি যদি Cam, DVDScr, TS, TvRip এর হয় তবে নির্দিষ্ট সাবটাইটেলগুলোই নামাতে হবে। কারণ এসব প্রিন্টে দেখা যায় মুভির শুরুতে বা মাঝের দৃশ্য কাটা থাকে। আর সাবটাইটেল ডাউনলোড করার সময় এর রেটিং এবং কতবার ডাউনলোড করা হয়েছে এর ভিত্তিতে নামাবেন। সেগুলোর পারফেক্টলি sync করা থাকে! আর থার্ড পার্টি ডাটাবেজ থেকে সাবটাইটেল নামতে হলে সেই ওয়েবসাইটেও একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে হবে!

এই সফটওয়্যারের সবকিছুই ভালো। কিন্তু সমস্যা হল এটি ফ্রি না। অনেক খুঁজেও এর কোনো ক্রাক বা প্যাচ পেলাম না। তাই এক অ্যাকাউন্ট দিয়ে নির্দিষ্ট সংখ্যাক সাবটাইটেল ডাউনলোড করার পর প্রতিটা সাবটাইটেল নামানোর আগে ১০-১৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে। অবশ্য এটা খুব একটা মন্দ না!

আরো দুইটি সাবটাইটেল ডাউনলোডারের লিংক দিলাম। তবে কোনোটাই Sublight এর মত এত পারফেক্ট মনে হয় না!

Subs Grabber 1.1.0.70

OSCAR


সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×