somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা যারা বিয়ে করতে চাও কিন্তু বাড়িতে বলতে পার না (এডাল্ট পোস্ট ২১+)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকাল আসার পর থেকেই দেখছি অনেকেই বিয়ের পিড়িতে বসছেন। আবার অনেকে হা-হুতাশ করছেন বিয়ে করতে না পারার কারণে। যারা হা-হুতাশের দলে আছেন, তাদের জন্য এই পোস্ট। আশা করি বিয়ের জন্য এই “টিপস এন্ড ট্রিকস” আপনাদের ব্যচেলর জীবনের অশুভ সমাপ্তি ঘটাতে পারবে। যারা বিয়ে করতে পারছেন না, তাদের মধ্যে একটা বড় অংশের সমস্যা হচ্ছে, বাড়িতে বলতে না পারা। এই সমস্যার সমাধান কি?

প্রথমত, ফলো করতে পারেন, কাটাকাটি থিওরী। কয়েকভাবে প্রয়োগ করতে পারেন এই কাটাকাটি থিওরী। এক পদ্ধতি হচ্ছে, শীতকালে যারা বাড়িতে মা-বাবার সাথে থাকেন এবং বড় কম্বল নিয়ে ঘুমান, তারা সেই কম্বলটি মা-বাবা দেখে এমনভাবে কাটা শুরু করতে পারেন। তখন প্রশ্ন আসবে, কি হয়েছে? কম্বল কাটছিস কেন? তখন আপনি মুখ গোমড়া করে জবাব দিবেন, আমার একজনের জন্য এতবড় কম্বল কি হবে? বাকিটা উনারাই বুঝে নিবেন। ২য় পদ্ধতিটা সবচেয়ে বিখ্যাত এবং সবসময় কার্যকরযোগ্য। বাড়িতে যদি বড় খাটে একা ঘুমান, তাহলে দা নিয়ে বড় বড় আওয়াজ করে খাট কাটা শুরু করতে পারেন। প্রশ্ন আসবে একই এবং উত্তরও সঙ্গত কারনেও একই।

দ্বিতীয়ত, ফলো করতে পারেন আই লাভ ইউ থিউরী। বাড়িতে গিয়ে একা একা আম্মাকে বলুন, আম্মু, আই লাভ ইউ। আপনার মা যদি মোটামুটি সচেতন টাইপের হন, তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন আপনার কথার রিপ্লাই হবে, মেয়েটা কে? বাড়ি কোথায়? ইত্যাদি ইত্যাদি।

তৃতীয়ত, আরো ফলো করতে পারেন সমবেদনা থিওরী। আম্মা যখন বাড়িতে কাজ করেন, তখন ভদ্র ছেলের মত বলে দিতে পারেন, আম্মা আপনি একা একা এত কাজ করেন, কষ্ট হয় না? এরপরেরটা আপনার আম্মার দায়িত্ব।

উপরোক্ত তিনটি পথ অনুসরণ করতে গিয়ে কেউ যদি ঝাড়ী খান, তবে তার জন্য কিন্তু আমি দায়ি না। :P :P :P

আর যদি কাজ হয়েই যায়, ভাই, দাওয়াত দিতে অন্তত ভুলে যাইয়েন না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×