somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বছরে ফেসবুকের নতুন নিয়ম

২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক প্রেমীদের মনে বা মাথায় আছে বিষয়টি? এরই মধ্যে ফেসবুক ব্যবহারকারীরা 'ফেসবুক ব্যবহারের নতুন শর্ত' নোটিফিকেশন বক্সে নোটিশ হিসেবে ‌‌‌পেয়েছেন। পড়েছেন কী?
ওই নোটিশে নতুন শর্তগুলোর লিংক দেওয়া আছে। ফেসবুক থাকতে হলে এসব শর্ত মানতেই হবে। ফেসবুকের নতুন শর্তগুলো লিপিবদ্ধ হয়েছে ১৫০ পৃষ্ঠায়। কী আছে নুতন শর্তাবলীতে?
এর আগে ফেসবুকে নতুন ফিচার এবং কন্ট্রোল সিস্টেম আনা হয়েছিল। হালনাগাদের ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হবে এবং ব্যবহারকারীর তথ্য সংরক্ষণের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে।
নতুন শর্তাবলীর 'প্রাইভেসি বেসিকস' পাতায় কীভাবে ফেসবুক ব্যবহারকারী নিজের তথ্য নিয়ন্ত্রণ করতে পারে সে বিষয়ে বলা হয়েছে। নতুন শর্তে ফেসবুক ব্যবহারকারীদের অবস্থান চিহ্নিত করে স্থানীয় বিজ্ঞাপনগুলো ফেসবুক ওয়ালে প্রদর্শন করা হবে। এতে করে ফেসবুকে বিজ্ঞাপন দাতার সংখ্যা বাড়বে।
নতুন শর্ত অনুসারে ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করতে পারবে। নতুন নীতিমালার 'লোকেশন ডাটা পলিসি'তে বলা হয়েছে ওয়াইফাই, জিপিএস এবং ব্লু টুথ ডাটা ব্যবহার করার সময় ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করতে পারবে।
নতুন শর্তাবলী অনুসারে ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করতে পারবে এবং লগইন অবস্থায় কেউ যেসব সাইট ভিজিট করবে তার সব তথ্য ফেসবুকের কাছে জমা থাকবে।
ফেসবুকে স্ট্যাটাস, ছবি, ভিডিও যা-ই শেয়ার করা হোক না কেন তার প্রাইভেসি আপনি ঠিক করে দিতে পারেন। কারা আপনার শেয়ার করা বিষয়গুলো দেখতে পারবে। কিন্তু ফেসবুক জিপিএস ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে আপনার অবস্থান সব সময় জানতে পারবে এবং আপনার অবস্থান অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে।
এটা বন্ধ করার কিন্তু কোনও উপায় নেই। যদি আপনি নিজের অবস্থান প্রকাশ করতে না চান তাহলে আপনাকে ফেসবুক ব্যবহার বন্ধ করতে হবে। অথবা স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপস আনইন্সটল করে ফেলতে হবে এবং শুধু ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুক ব্যবহার করতে হবে।
যদিও ফেসবুক বলছে, মানুষের তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তার নিশ্চয়তা দেওয়াই মূল কাজ। লগইন অবস্থায় কেউ যেসব সাইট ভিজিট করবে তার সব তথ্য ফেসবুকের কাছে জমা থাকবে।
ফেসবুকের বিজ্ঞাপনেও আসবে ব্যাপক পরিবর্তন। ফেসবুক ভিডিও বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে। ফেসবুকে লগইন করার সঙ্গে সঙ্গেই নিউজ ফিডে ভিডিও বিজ্ঞাপনগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

সুত্র :
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×