উপকরণঃ
* খাসীর মাংসঃ ৩৫০-৪০০ গ্রামের মতো
* পেঁয়াজ কুচিঃ পৌনে এক কাপ
* আদা বাটাঃ দেড় চা চামচ
* রসুন বাটাঃ ১ চা চামচ
* সয়াবিন তেলঃ আধা কাপ
* ঘিঃ ১ চা চামচ
* কেওড়া/গোলাপ জলঃ আধা চা চামচ (আবশ্যক নয়, শুধুমাত্র সুগন্ধের জন্য)
* দইঃ ২ চা চামচ, অল্প পানিতে গোলানো (টক দই দিয়ে হবে। আমরা মিষ্টি দই অল্প পানিতে গুলিয়ে তাতে অল্প লবন দিয়ে বানিয়ে নিয়েছি)
* ভালো ব্র্যান্ডের মাংসের মশলা-২ চা চামচ (আমি দিয়েছি রাঁধুনী)
* লবনঃ পরিমাণ মতো
প্রণালীঃ
প্রথমে মাংস ধুয়ে তাতে অল্প পানি ও লবন দিয়ে প্রেশার কুকারে চড়িয়ে দিয়ে তিনটি শিস পর্যন্ত জ্বাল দিন। প্রেশার কুকার এড়াতে চাইলে পাতিলে মাংস, পানি ও পরিমাণ মতো লবন দিয়ে আধা ঘন্টা মাংস সিদ্ধ করুন। এবার কড়াইতে আধা কাপ তেল ঢেলে পেয়াঁজ কুচি হাল্কা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে অল্প অল্প নেড়ে তাতে ২ চামচ মাংসের মশলা দিয়ে দিন। এবার অল্পক্ষণ নেড়ে তাতে একটু একটু পানি যোগ করে দশ মিনিট মধ্যম আঁচে কষান। এবার মিশ্রনটিতে গোলানো দই যোগ করুন ও আরো পাঁচ-দশ মিনিট কষান। এবার সেদ্ধ করা মাংস কড়াইয়ে ঢালুন। মাংস আর মশলা ভাল করে মিশিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ সেদ্ধ করে এবার কিছুক্ষণ খোলা অবস্থায় জ্বাল দিন। পানি কমে গেলে আবার অল্প পানি দিয়ে জ্বাল দিন। এবার পানির পরিমাণ ততোক্ষণ পর্যন্ত কমাতে থাকুন যতক্ষণ পর্যন্ত তেল অল্প পরিমাণে ভেসে না উঠে। এরপর অল্প আঁচে আরো কিছুক্ষণ তেল ভেসে উঠতে দিন। তেল ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন।
আমরা যেটা রেঁধেছি তার ছবি দিয়ে দিলাম। ছবিতে কেমন লাগছে জানিনা, তবে খেতে এর টেস্ট হয়েছে অসাম তাতে কোন সন্দেহ নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


