আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা
ঘাসের শিশিরে সকাল বেলার খেলা।
রোদ্র ছায়ায় চড়ে উড়ে বেড়ানোর ডানা
লাফিয়ে চলা কুঁচকুঁচে কালো ছাগল ছানা
ডাহুকের পিছু বাগানে বাগানে ছুটে চলা
জ্বরের ঘোরে আবল তাবল কথা বলা।
সেই দৃশ্য আজও কেন আমায় টানে
উঁকি দিয়ে আমার ছোট্ট সোনালী মন গগনে!
সে দিন হারিয়েছে, সময়ের নিষ্ঠুর স্রোতে
আর আসবে না কখনও, আগত কোন ভনিষ্যতে!
এইতো প্রকৃতি, এইতো প্রকৃতির খেলা
অন্তরে রেখে দিয়ে ব্যাঁথা, চলে যায় জীবন বেলা।
জীবন চাকায় চড়ে ছেলেবেলা আসে
আবার চলে যায় কোন এক মিছে মায়ার দেশে।
হাজার ব্যস্ততার মাঝে একটু অবসরে,
জীবন বাঁচে ছেলেবেলার স্মৃতি ঘিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






