somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেদিনের টেলিভিশন

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন ছোট ছিলাম। মনে আছে, আমাদের গ্রামের মধ্যে মাত্র দুইটা বাড়িতে টেলিভিশন ছিল। তাও আবার সাদাকালো। আমরা ছোট বড় সবাই দল বেঁধে টেলিভিশন দেখতে যেতাম। ভাল কোন অনুষ্ঠান থাকলে, বারান্দায় লোক ঠাসা থাকত। বসার জন্য ইঞ্চি পরিমান যায়গা থাকত না। তখন একটা মাত্র চ্যানেল দেখার সুযোগ ছিল। আর তা হল বিটিভি। বিটিভিতে তখন দুই ধরনের অনুষ্টান সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। সেগুলো হল ছায়াছবি আর অ্যারাবিয়ান সিরিজ আলিফ লায়লা। ছায়াছবি আর আলিফ লায়লা সাপ্তাহিকভাবে সম্প্রচার হত। বৃহস্পতিবার আর শুক্রবার বিকেলে চলত বাংলা ছায়াছবি আর সপ্তাহে একটা দিন রাতে চলত আলিফ লায়লা।
গ্রামের সবাই অপেক্ষা করত কখন অনুষ্টান শুরু হবে। যেদিন বাংলা ছায়াছবি সম্প্রচার হবে, সেদিন সবাই আগে ভাগে সব কাজকর্ম গুছিয়ে রাখে। সবাই সকাল সকাল গোছল করে, খাওয়া দাওয়া করে ছবি দেখার জন্য রেডি থাকত। অনেকে ছবি শুরুর এক দুই ঘন্টা আগে গিয়ে হাজির হয়ে বসার যায়গা দখল করে নিত। কারন একটু দেরিতে গেলে বসার যায়গা পাওয়া যায় না। তখন দাড়িয়ে দাড়িয়ে টিভি দেখতে হত। অনেকে আবার বসার জন্য বাড়ি থেকে টেবিল, বেঞ্চ ইত্যাদি নিয়ে আসত। অনেকে পাটি নিয়ে আসত। আমরা যারা পিচ্চি পিচ্চি ছিলাম, বসার যায়গা না পেয়ে মাটিতে বসে পড়তাম অনেক সময়। তখন ছবি দেখায় যে কি আনন্দ পেতাম, আর কিভাবে যে ছবি দেখায় মগ্ন থাকতাম তা ভাষায় প্রকাশ করা সম্ভন না। তখন ছবির কাহিনীগুলো সত্যি মনে করতাম আমরা। অনেক বাংলা ছবির করুন কাহিনী দেখে চোঁখ ভিজে যেত। আলিফ লায়লা দেখে অলৌকিক ক্ষমতার অধিকারি হতে ইচ্ছে করত। মনে হত যাদুর আকরাম বিচ্ছুটা যদি পাওয়াই যেত, তাহলে যে কতকিছুই করতাম।
আলিফ লায়লা, বাংলাছবি দেখার পর সবার মধ্যে ছবির দৃশ্য আর কাহিনীগুলো নিয়ে আলোচনা চলত।
"ইশ নাইকা যদি মারা না যেত,,,ভিলেন টাকে মাফ করে দেওয়া ঠিক হয়নি,,,একটুর জন্য নায়ক বেঁচে গেল,,, নায়ক মারা গেলেত ছবি শেষ হয়ে যেত।"

আবার কেউ কেউ বলত "নায়ক অত উপর থেকে লাফিয়ে পড়ল কিভাবে?""" আরে ক্যামেরা সাহায্যে নায়ক লাফিয়ে পড়ে""
তখন বেশিরভাগ মানুষ বিশ্বাস করত কাহিনীগুলো সত্য। বুড়ো বুড়ি অনেক সময় কেঁদে ফেলত কোন কোন কাহিনী দেখে, তেমনি ভিলেনকে দিত অভিশাপ।
সেই দিন এখন আর নেই। এখন সবার বাড়িতে টেলিভিশন আছে। সবাই সব কিছু জানে কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে। এখন মানুষ অনেক অগ্রসর হয়েছে।
কিন্তু সেদিনের মত আনন্দ এখন আর নেই। এখন আর সেদিনের মত টেলিভিশন দেখার জন্য এত মানুষ এক যায়গায় জড় হয় না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×