somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুষ্ট শেয়াল, বুদ্ধিমান বাদর ও পাতিহাস -শিশুতোষ!

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট একটা বনে থাকত টমি নামের একটা শেয়াল। টমি ছিল খুব দুষ্ট, তাই বনের অন্য নিরীহ প্রানীরা ওকে এড়িয়ে চলত।
ওই বনে আরেকটা মিল্কি নামের বাদর ছিল। মিল্কি সবসময় গাছে গাছে থাকত। মিল্কি ভদ্র আর বুদ্ধিমান হওয়ায় ওকে সবাই ভাল বাসত।

একদল পাতিহাঁস ছোট একটা নদীতে সারা দিন সাতার কাটত আর ছোট ছোট পুটি মাছ ধরে খেত। দুষ্ট টমি পাতিহাঁস খাওয়ার জন্য পাড়ে বসে অপেক্ষা করত। কিন্তু হাসেরা কেউ পাড়ে আসছে না দেখে সেখানে একটা ফাঁদ পেতে রাখে দুষ্ট শেয়াল টমি। আর ফাঁদের ভেতর রাখে কয়েকটা পুঁটি মাছ।
পুটিমাছগুলো পাতিহাসদের দেখিয়ে বলে, এই দেখ হাস বন্ধুরা, তোমাদের জন্য অনেকগুলো পুটি মাছ নিয়ে এসেছি, খাবে?
পাতিহাসেরা তখন বলে, তুমি দুষ্ট শেয়াল টমি না?
টমি বলে, আমি এখন থেকে আর দুষ্টমি করব না, আমি এখন ভাল হয়ে গেছি।
পাতিহাসেরা তা বিশ্বাস করতে চায় না। বলে তুমি ভাল হয়ে গেছ তার প্রমান কি?
টমি তখন ফাঁদের পুটিমাছগুলো দেখিয়ে বলে, ওই মাছগুলোই প্রমান। তোমাদের জন্য কত কষ্ট করে অনেকগুলো মাছ ধরে এনেছি। তোমরা এত কষ্ট করে মাছ ধর বলে আমার মায়া লাগে। এখন থেকে আমিই তোমাদের মাছ ধরে খাওয়াব। তোমাদের আর কষ্ট করতে হবে না।
বোকা হাসেরা দুষ্ট টমিকে বিশ্বাস করে ফেলে।
টমি বলে, এখন পাড়ে এসে মাছগুলো নিয়ে যাও।

হাসেরা যখন টমির মাছ নিতে আসে, অমনি একটা হাস ফাঁদে আটকে যায়।
হাসটা নিয়ে দৌড়ে জংগলের মধ্যে চলে যায়। সেখানে বসে হাসটা মজা করে খায় দুষ্ট শেয়াল টমি।

এভাবে প্রতিদিন আসে দুষ্ট শেয়াল টমি আর বলে, আমি ভাল হয়ে গেছি, আমি তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি।
বোকা হাসেরা যখন টমির কথা বিশ্বাস করে পাড়ে আসে মাছ নিতে, অমনি একটা হাস ফাঁদে আটকে যায় প্রতিদিন।
কিন্তু বোকা হাসেরা টমির দুষ্টমি বুঝতে পারেনা। তারা টমির পাতা ফাঁদে প্রতিদিন পা দেয় আর একটা করে হাস প্রতিদিন টমির পেটে চলে যায়।

এই খবর একদিন বনের বাদর মিল্কির কানে পৌছায়। মিল্কি এটা কিছুতে মেনে নিতে পারল না। হাসগুলো বোকা। তাই ওরা দুষ্ট টমির কথা বার বার বিশ্বাস করে। সে বিশ্বাসের সুযোগ নিয়ে টমি প্রতিদিন একটা হাস ধরে নিয়ে যায়।

তাই বাদর মিল্কি এসে হাসদের বোঝাতে শুরু করল যে, টমি একটা দুষ্ট শেয়াল, ওর কাছে যাবে না তোমরা।
কিন্তু হাসেরা শোনে ঠিকই কিন্তু পরের দিন মিল্কির কথা ভূলে যায়। ফলে পকাতে শুরু করলে আবার টমির পাতা ফাদে পা দেয় বোকা হাসগুলো।

তাই মিল্কি নিজেই একটা বুদ্ধি বার করল। এই দুষ্ট টমিকে সাস্থি দিতে হবে।
মিল্কি বন থেকে একটা বুদ্ধিমান রাজহাসকে খুজে আনল। রাজাহাসটি খুব বুদ্ধিমান আর শক্তিশালী। সে নদীর পাতিহাসগুলোকে তাড়িয়ে দিয়ে নিজেই নদীতে বসে রইল। আর বাদর লুকিয়ে রইল জংগলের ভেতর।
এমন সময় দুষ্ট টমি এসে হাজির হল। কিন্তু নদীতে একটাও পাতিহাস দেখতে পেলে না। দেখল শুধু রাজাহাসটি। তাই রাজাহাসটি ফাঁদে আটকানোর পরিকল্পনা করল দুষ্ট টমি।
টমি বলল, এই দেখ বন্ধু রাজহাস, তোমার জন্য অনেকগুলো মাছ নিয়ে এসেছি, খাবে?
রাজহাস বাদর মিল্কির শিখিয়ে দেয়া বুদ্ধিতে বলল, তুমি মিথ্যা কথা বলছ, ওগুলো মাছ না।
টমি বলল, হ্যা এগুলো মাছ, তুমি কাছে এসে দেখে যাও।
রাজহাস বলল, আমি বিশ্বাস করিনা, তুমি তাহলে একটা মাছ খেয়ে দেখায়।
দুষ্ট টমি ফাদের কাছে গেল একটা মাছ খেয়ে দেখাবে বলে।
এই মুহুর্তে বুদ্ধিমান বাদর মিল্কি জংগলের ভেতর থেকে বেরিয়ে এসে ফাঁদে দিল টান। অমনি ফাঁদে আটকে গেল। দুষ্ট টমিকে বনের গভীরে নিয়ে আটকে রাখল বুদ্ধিমান বাদর মিল্কি।
সেই থেকে নদীর পাতিহাদের আর কেউ মারতে আসেনা। ওরা আনন্দে নদীতে সাতার কেটে বেড়ায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×