আমার গ্রাম, কতদিন তোমায় দেখিনা!
তুমিযে ছিলে আমার মায়ের মত !
তোমার আচল ধরেই আমি বড় হয়েছি
আমাকে রেখেছ তোমার বুকে জড়িয়ে
রয়েছ ছায়া হয়ে আমার পাশে!
সেদিনের কথা আমি ভূলব কি করে,
বল, ভোলা কি যায়!
আজ আমাকে আবার জড়িয়ে নাও তোমার বুকে
আমি আরো একবার তোমাকে দেখতে চাই।
আমি এখনও ছোট,
ঠিক আগের মতই আছি
তুমি একবার আস আমার কাছে
আমাকে নিয়ে যাও তোমার সাথে
আমার গ্রাম, আমি আবার তোমাকে দেখতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






