somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূত রহস্য!

১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড অন্ধকার কিংবা হালকা অন্ধকারের মধ্য দিয়ে আপনি একা একা হেটে যাচ্ছেন। আসে পাশে বাড়ি ঘর কিংবা কোন মানুষজনের আনাগোনা নেই। আপনি একা, আপনার সাথে নেই কোন মানুষ। আপনাকে একা একায়ী যেতে হবে অনেকদুর। হাটতে হবে অনেকটা পথ।

আপনি হাটছেন তো হাটছেনই। কোথাও কোন শব্দ নেই। এমনকি গাছের পাতাও নড়ছে না.... ঠিক এই অবস্থা,,, ঠিক এই অবস্থায় আপনার কান খাড়া হয়ে গেল। আপনি দাড়িয়ে গেলেন কোন একটি শব্দ স্পস্ট শোনার জন্য। আপনার পেছন থেকে আপনার কানে একটা অপরিচিত শব্দ ভেসে আসছে।
আপনি অনেক কষ্টে সাহস সঞ্জয় করে পেছনের দিকে তাকালেন। আর দেখলেন কিছু একটা। আপনি পেছনের দিকে তাকিয়ে কিছু একটা দেখলেন যার নাম আপনি জানেন না। আর এই কিছু একটা দেখেই প্রচন্ড ভয় পেলেন অথবা সাহস নিয়ে পরিস্থিতির মোকাবেলা করলেন। আর এই কিছু একটাই হল 'ভূত'।

এসব অসংগায়িত কিংবা অস্পষ্ট কোন কিছু দেখে থাকলে তাকে আমরা ভূত বলে চিনি। পৃথিবীতে সেই আদিকাল থেকেই মানুষ ভুত শব্দটার সাথে পরিচিত। এমন কি বিজ্ঞানের আলো ঝলমলে যুগে এসেও অনেক আধুনিক মানুষও ভূতে বিশ্বাস করেন। এমনকি তারা অনেকে বাস্তবে ভূত দেখেছেন বলেও বিশ্বাস করেন। আমাদের সমাজে ভূতে বিশ্বাসী মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের সাথে ঘটে গেছে ভূত নিয়ে অনেক ঘটনা।

আমি সারা জীবনে মাত্র দুইবার ভূতের অভিজ্ঞতা অর্জন করেছি। আর দুটোই আমার ছোট বেলার ঘটনা।
তখন আমার বয়স বেশি হলে ৬-৭ বছর হবে। সন্ধ্যার একটু আগে বাজার থেকে ফিরছিলাম। রাস্তায় কোন লোকজন ছিল না। বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। আমি হালকা হালকা বৃষ্টিতে ভিজেই বাড়ি আসছিলাম দৌড়াতে দৌড়াতে। হঠাৎ দুরে কিছু একটা দেখে আমার চোঁখ আটকে গেল। ঠিক দেখতে হলুমানের মত কিছু একটা দাড়িয়ে আছে বাগানের মধ্যে। আবার মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে আর নড়াচড়া করছে। আমি ভয়ে দাড়িয়েছিলাম অনেকক্ষন ধরে আর লোকজন আসার অপেক্ষা করছিলাম। কিন্তু অনেকক্ষন দাড়িয়ে থাকা স্বত্বেও কোন মানুষের দেখা পেলাম না। এদিকে চারদিকে অন্ধকার নেমে আসছে।
হঠাৎ খেয়াল করলাম, সেই হলুমানের মত দেখতে জিনিসটা উদাও হয়ে গেছে। মনে সাহস পেলাম। সাথে সাথে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসলাম। গায়ে কাটাদিচ্ছিল তখন। উল্লেখ্য, হলুমানরুপী জন্তুটা আমার যাওয়ার পথেই বাগানে দাড়িয়েছিল। তাই ওটার সামনে দিয়ে যেতে ভয় পাচ্ছিলাম।
হলুমানরূপী ওই জন্তুটা আসলে কি ছিল তা আমার এখনও অজানা। তবে জানার জন্য অনেককেই প্রশ্ন করেছিলাম। কিন্তু কেউ কোন ভাল ব্যাখ্যা দিতে পারেনি।

আরো একটা ঘটনা ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে। রাত তখন আটটা বাজে। গ্রামে আটটা বাজা মানে অনেক রাত। আমরা ঘুমানোর আয়োজন করছিলাম। হঠাৎ বাইরে প্রচন্ড চিল্লাপাল্লায় আমাদের ঘুমের আয়োজন পন্ড হয়ে গেল। আমরা সবাই বাইরে ছুটে এলাম। শুনলাম, বেলায়েত নামের আমাদের এক বড় ভাইকে খুজে পাওয়া যাচ্ছেনা। সে কয়েকজনের সাথে গল্প করতে করতে পেছনে থেকে উদাও হয়ে গেছে কোথাও যাওয়ার পথে। তো সারা আগান বাগান খোজা শুরে করে দিলাম আমরা। শেষ পর্যন্ত বেলায়েত ভাইকে বেহুস অবস্থায় একটা খালের পাড় থেকে উদ্ধার করা হল। হুস হবার পর আমরা জানতে পারলাম, মেঘের মত কিছু একটা তাকে তুলে নিয়ে গিয়েছিল। তারপর কি হয়েছে সে জানেনা। এই ঘটনাটা ঘটেছিল চৈত্র মাসের কোন এক রাতে যা আমার এখনও স্পস্ট মনে আছে। কিন্তু কিভাবে এটা ঘটল সেটা এখনও রহস্যজনক।

ভূত প্রেত সম্পর্কে বিজ্ঞানের ব্যাখ্যাগুলোও এখন পর্যন্ত ততটা স্পস্ট নয়। তবে এর সাথে মানুষিক সমস্যারও সম্পর্ক থাকতে পারে। তাই যদি হয়, আমি যে ৬-৭ বছর বয়সে ভূত দেখেছিলাম সেটা কি কারনে? নাকি তখন আমার মানুষিক সমস্যা ছিল।
আমি যেটা ব্যাক্তিগতভাবে মনে করি, আসলে ভূত বলতে কিছুই নেই। সবই আমাদের মস্তিস্কের প্রতারনা মাত্র। কেননা, মস্তিস্ক আমাদের যা দেখায়, আমরাতো তাইই দেখি, নাকি? আর মস্তিস্ক আমাদের যেভাবে পরিচালনা করে, আমরাও ঠিক সেইভাবে পরিচালিত হই।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×