somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারাদেশে একযোগে শিবিরের মিছিল, ভাংচুর, অগ্নীসংযোগ!!! এটা কি বড় ধরনের নাশকতাকে ইন্ডিকেট করছে???

০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরিশালে পুলিশ জামায়াত সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৩০

বরিশাল, ৪ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): বরিশাল মহানগরীতে পুলিশ ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জামায়াতের বিক্ষোভ মিছিলে আজ রোববার বিকেলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক ও জামায়াত নেতাকর্মীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। প্রতক্ষদর্শী জানায়, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির বজলুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিকেল সাড়ে তিনটায় নগরীর লঞ্চঘাট থেকে
মিছিল বের করে দলের নেতাকর্মীরা। এ সময় তাদের মিছিলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের উপর জামায়াত নেতাকর্মীরা হামলা করলে দুই গ্রুপে সংঘর্ষ বাধে। উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন এনটিভির ক্যামেরাম্যান গোবিন্দ সাহা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক সত্য সংবাদের আলোকচিত্রী এম সালাউদ্দীনসহ ৩০ জন। দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সালাউদ্দীনের ক্যামেরা ভেঙ্গে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জামায়াত কর্মী আজিজুল হক ও আবদুল মান্নানসহ ৭ জনকে আটক করে।
টিএসআই জাহাঙ্গীর হোসেন শীর্ষ নিউজ ডটকমকে জানান, মিছিলের মধ্যে থেকে ৬ জনকে আটক করা হয়েছে। মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মো. শাহ আলশ জানান, তাদের মিছিলে পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়ে ধরপাকড় করে। পুলিশি হামলায় বেশ কয়েকজন কর্মী আহতও হয়েছে। তাদের দুই জামায়াত সমর্থক ও পথচারীদের পুলিশ আটক করেছে।


চট্টগ্রামে জামায়াত-শিবিরের মিছিল, ৪০টি গাড়ি ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ০৪-০৭-২০১০

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজ রোববার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস সড়কে অন্তত ৪০-৫০টি গাড়ি ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা।
বিকেল সাড়ে চারটার দিকে জামায়াত-শিবিরের একটি মিছিল এসে আচমকা এ ভাঙচুর চালায়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন ৩৫ জনকে আটক করেছে।
পুলিশ ঘটনাস্থলে আসার পরপরই স্থানীয় লোকজন ও ছাত্রলীগের কর্মীরা মিছিল প্রতিরোধে নেমে পড়েন।
হালিশহর থানার উপপরির্দশক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



এ ধরনের আরো খবর টিভি মিডিয়ায় নিচের স্ক্রল নিউজে আসছে।
৩৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×