চৌদ্দগ্রামের ঘটনায় হুকুমের আসামি খালেদা জিয়া
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় সাতজন নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা হয়েছে।
Click This Link
খালেদা জিয়ার মোবাইল ফোন,ল্যান্ডফোন, ইন্টারনেট সব কানেকশনই বন্ধ।.উনি হুকুমটা কিভাবে হুকুম দিলেন?তাহলে কি উনি কবুতরের মাধ্যমে নাশকতার নির্দেশ দেন?নাকি বাড়ির ছাদে উঠে ইশারায় নির্দেশ দেন?
এসব করে কি আসল আসামীকে কি ধরা যাবে?সকল বিবেকবান মানুষ চায়, এই পৈশাচিক হত্যাকারীদের ধরা হোক এবং বিচার হোক।
হতে পারে এটা বি এন পির কাজ,হতে পারে এটা জামাতের কাজ, হতে পারে বি এন পির অভিযোগ এটা সরকার দলের লোকেদের কাজ,আবার অন্য কারো কাজও হতে পারে।
কিন্তু এভাবে যদি মামলা দিয়ে রাজনৈতিকভাবে লাভবান হতে চাইলে মানুষ কিন্তু তার নিজের মত করে ভেবে বসতে পারে,এই ঘটনার পেছনে কার হাত?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




