somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগ কি রক্তশুন্যতায় ভুগছে? :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিছিলের শ্লোগান

দিয়েছিতো রক্ত
আরো দেবো রক্ত
রক্তের বন্যায়
ভেসে যাবে অন্যায়

কিন্ত রক্তের বন্যায় কিভাবে অন্যায় ভাসবে,যদি রক্তই শরীরে না থাকে। কারন ছাত্রলীগ রক্তশুন্যতায় ভুগছে। আর এজন্যই এত অন্যায় হচ্ছে। তাই ছাত্রলীগকে রক্ত দিতে বিবেকবান মানুষের প্রতি আহবান জানাচ্ছি।



নিচের নিউজটা দেখুন।

মাত্র আড়াই ব্যাগ রক্ত দিয়ে রক্তদান কর্মসূচি পালন করল ইবি ছাত্রলীগ -


শীর্ষ নিউজ, ইবি: শোকাবহ আগস্টের স্মরণে রক্তদান কর্মসূচিতে মাত্র আড়াই ব্যাগ রক্ত দিয়ে এ কর্মসূিচ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

তবে শতাধিক নেতা কর্মী থাকা সত্ত্বেও মাত্র আড়াই ব্যাগ রক্ত দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে হাস্যরসাত্মকে পরিণত হয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় শোকাবহ আগস্ট মাসের শেষ হিসেবে ইবি শাখা ছাত্রলীগ রক্তদান কর্মসুচি পালন করে। ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের পরিচালনায় অনুষদ ভবনের নিচে এ কর্মসূচি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। কিন্তু মজার বিষয় হল ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের উপস্থিতিতে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ১ব্যাগ রক্ত দেয়ার মধ্য দিয়ে রক্তদান কর্মসুিচ শুরু হয়। এরপর সাধারণ সম্পাদক অমিত কুমার ১ব্যাগ রক্ত দেয়। তারপর রানা নামের এক কর্মী অর্ধ ব্যাগ রক্ত সেচ্ছায় দেয়। মোটে আড়াই ব্যাগ রক্ত জমা হয়।

এরপর ইবি শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ওইখানে উপস্থিত থাকলেও আর কাউকে রক্ত দিতে দেখা যায়নি। এমনকি সভাপতি ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে জোর করে রক্ত দিতে বললেও তারা দেয়নি বলেও জানা গেছে।

এমনকি আরো জানা গেছে, ইবি ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদুল হকসহ অনেক নেতাকর্মীর শরীর সুস্থ ও রক্ত দেয়ার সামর্থ থাকা সত্ত্বেও তারা রক্ত দেয়নি।

এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে হাস্যরসাত্মকে পরিণত হয়েছে।

এব্যাপারে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস বলেন, আমার দেখা মতে ৩ব্যাগ রক্ত জমা হয়েছে। যারা রক্ত নিতে এসেছিল তারাই বলছে আপনারা আজকে আর রক্ত দিয়েন না। কারণ রক্ত নষ্ট হবে সুতরাং আগামী দিনে রক্ত লাগলে আমরা আপনাদের কাছে ফোন দিয়ে ডেকে নিব। তাই আর কেউ দেয়নি। সেচ্ছায় যদি কেই না দেয় তাহলে কি করার আছে।


http://www.sheershanewsbd.com/2015/08/31/94693
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×