সিলেট ও খুলনায় আলোচিত দুই শিশু সামিউল আলম রাজন ও রাকিব হত্যার দায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বহু আলোচিত এ দুটি হত্যাকাণ্ডের পর দ্রুততম সময়ের মধ্যে পৃথক দুটি মামলার বিচার শেষে আজ রোববার রায় ঘোষণা করা হয়েছে।
শিশু সামিউল ও রাকিব হত্যার দায়ে ছয়জনের ফাঁসি
আসুন এই আনন্দে মিষ্টি খাই।
যে গাড়ি থেকে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করেছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে সরকার দলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন, সেই গাড়িতে করেই আজ রোববার কারাগার থেকে বাড়ি ফিরলেন তিনি।
যে গাড়ি থেকে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করেছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে সরকার দলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন, সেই গাড়িতে করেই আজ রোববার কারাগার থেকে বাড়ি ফিরলেন তিনি। ২৪ দিন কারাবাসের পর মুক্তি পাওয়া সাংসদকে দলীয় নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে কারাগারের সামনে বরণ করে নেন। আজ সকালেই শিশুটিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
আজ জামিন আবেদনের ওপর শুনানি শেষে সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত সাংসদ মনজুরুলের জামিন মঞ্জুর করেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ।
আসুন এবার ভীত হই।
ভীত শিশু শাহাদাত
সাংসদের জামিনের খবর শুনে শিশু শাহাদাত হোসেন সৌরভ কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে বলল, তার ভয় লাগছে। তিনি যেন আর এমন না করেন। ওনার যেন বিচার হয়।
জানতে চাইলে শিশুটির বাবা সাজু মিয়া বলেন, ছেলের পায়ের ক্ষতস্থানের পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় তিনি সাংসদের জামিনের খবর শোনেন। তিনি বলেন, ‘এতদিন নিরাপদেই ছিলাম। এমপি প্রভাবশালী লোক। তাঁর অনেক লোকজন আছে। তিনি জামিন পাওয়ায় ভয় লাগছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আমার পরিবারের যেন নিরাপত্তা দেওয়া হয়।’ শাহাদাতের মা সেলিনা বেগম বললেন, ছেলের এক মাস লেখাপড়া নষ্ট হলো। সে পিছিয়ে গেল।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




