somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমাত্র কয়লাই দিতে পারে সুস্বাস্থের গ্যারান্টি!!!

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রামপাল প্রকল্পের বিরোধিতায় যা বলা হচ্ছে বাস্তবের সঙ্গে তার মিল নেই। ক’দিন আগে বড়পুকুরিয়া পরিদর্শনের একটা সুযোগ আসে। নির্দিষ্ট দিন অমি অসুস্থ হয়ে পড়ি। জ্বর ঠান্ডায় সফর বাতিলের চিন্তা করি। কিন্তু সংশ্লিষ্টের পরামর্শে পরিদর্শনে যাই। কিন্তু বড়পুকুরিয়ার দূষিত পরিবেশ নিয়ে যত কথা শুনেছি, পত্রিকায় পড়েছি তাই ভয়ে ছিলাম অসুখ আরো বাড়ে নাকি। পর্যাপ্ত ওষুধ সাথে নিয়ে গেছি। কিন্তু যাওয়ার পর আমার বন্ধ নাক খুলে যায়। আমি সুস্থবোধ করি। আপনারও যেতে পারেন সুস্থ হবেন!

না,না ,কথা গুলো আমার নয়। কথাগুলো বলেছেন মাননীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম।
কয়লাখনি দর্শনে স্বাস্থ্য ফিরলো সাংসদের!

তারমানে আপনারা যারা সুস্বাস্থের জন্য সমুদ্র সৈকত অথবা সবুজঘেরা পাহাড়ে ঘুরতে যেতে চাচ্ছেন,তার আর দরকার নাই।এখন থেকে ঘুরে আসবেন কয়লাখনিতে।আপনার সকল অসুখ ভালো হয়ে যাবে।পর্যটন মন্ত্রণালয় বিষয়টি প্রচার করে মানুষকে বেশী বেশী কয়লা খনি এলাকায় ভ্রমনে উৎসাহিত করতে পারে।

এদিকে কয়েকদিন আগে , কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিরোধীতাকারীদের সমালোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, উদ্ভট চিন্তা-ভাবনা এদেশের মানুষের আছে। জানি না এটা কীভাবে আসে! কয়লার ট্রলার ডুবে গেছে নদীতে, বলছে, পানি নাকি সব দূষিত হয়ে গেছে! আমি জানি না এটা কতটা সার্টিফাইড। অথচ কয়লা দিয়ে পানি দূষণমুক্ত হয়। আমরা কয়লা দিয়ে দূষণমুক্ত করে পানি খেতাম।
অপরাধীদের সুষ্ঠু জীবনে ফিরিয়ে আনতে হবে : প্রধানমন্ত্রী
যেহেতু কয়লা দিয়ে পানি দূষণমুক্ত হয়, সুতরাং আশা করি আমাদের সকল মন্ত্রী-এমপি গ্লাসে এক টুকরা কয়লা দিয়ে পানি খাবেন।এতে তারা দূষণমুক্ত পানি পান করে পানিবাহিত সকল রোগ বালাই থেকে মুক্ত থাকতে পারবেন। এছাড়া সবচেয়ে দূষিত বুড়িগংগা নদীতে কয়েকটি কয়লার ট্রলার ডুবিয়ে নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেবেন।

আশ্চর্য হবো না, যদি দু চারদিনের মধ্যে আমাদের কোনো বিজ্ঞ মন্ত্রী/এমপি এরকম বক্তব্য দেন, 'আমার ৩০ বছরের পুরোনো রোগ কোনো ক্রমেই ভালো হচ্ছিলো না।দেশ-বিদেশের অনেক ডাক্তার দেখিয়েছি।কিন্তু লাভ হয়নি।পরে তিন বেলা এক টুকরা করে কয়লা নিয়মিত খেয়েছি।এখন আমি সম্পুর্ন ভালো। সুতরাং রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় যা বলা হচ্ছে বাস্তবের সঙ্গে তার মিল নেই।কয়লা কোনোই ক্ষতি করে না।বরং মানব শরীরে কয়লা অনেক উপকারী জিনিস।'
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×