somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার জন্য কেক নিয়ে বসে আছে কন্যা,কিন্তু বাবাতো আসে না!!

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এই পোষ্টটা প্রকাশ হওয়ার পর দুটি ব্যাপার হতে পারে।
১)সামু পোষ্টটা সরিয়ে দিতে পারে।তবে বিশ্বাস করি সামু মানবতার পক্ষে।তাই অনুরোধ থাকবে না সরিয়ে দিতে।
২)অনেকেই আমাকে মনে মনে বা কমেন্টে গালাগালি করতে পারে,নব্য ছাগু,রাজাকারের সহযোগী,লেঞ্জা বেরিয়ে গেছে বলে।

আমি মনে করি জামাত-শিবির দুটো কারনে কখনই সাধারন মানুষের দল হতে পারবে না দুটো কারনে।
১) মউদুদীবাদের কারনে।অধিকাংশ আলেম-ওলামার মনে করেন মউদুদীবাদ একটি ভ্রান্ত মতবাদ।
২) একাত্তরে বিতর্কিত পদক্ষেপের কারনে।
কিন্তু তার মানে তাদের বিনা বিচারে খুন,গুম করা হবে, তাদের জন্য মানবতা ,ন্যায়বিচার থাকতে পারবে না,এটা কোনো সভ্য রাষ্ট্রে হতে পারে না।

যাই হোক,উপরের ছবিতে যে মেয়ে কেক সামনে নিয়ে বসে আছে, সে হলো, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড.মু. শফিকুল ইসলাম মাসুদের মেয়ে নুমাইরার। উনিশ মাস কারাবাসের পর গত পরশুদিন তার মুক্তি পাওয়ার কথা ছিলো। হাইকোট থেকে ‘নো এরেষ্ট এন্ড নো হ্যারেজ’ নির্দেশনা ছিলো। কিন্তু বিচারাধীন সকল মামলায় জামিন ও হাইকোর্ট থেকে হয়রানি না করার নির্দেশ থাকার পরেও এভাবেই ডিবি পুলিশ জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ কে নম্বরপ্লেটহীন গাড়িতে করে তুলে নিয়ে যায়। রোববার রাত ৮টা ১০ মিনিটে তিনি মুক্তি পাওয়ার পর কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকে পুলিশ একটি নম্বরবিহীন গাড়িতে করে তাকে তুলে নিয়ে গেছে। এসময় আরও দুই আইনজীবী এডভোকেট নুরুজ্জামান ও আশরাফুজ্জামান শাকিল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, মাসুদকে আটকের সময় তার সমর্থকদের সাথে আটককারীদের ধস্তাধস্তি হয়। তবে, কারা মাসুদকে আটক করেছে এ বিষয়ে এখনো পরিস্কার করে কিছু জানা যায়নি।এদিকে ড. মাসুদকে গ্রেফতারের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মারুফ হাসান সরদার শীর্ষ নিউজকে বলেন, তাকে কারা ধরে নিয়েছে, তা আমার জানা নেই।



অপেক্ষা বাড়ছে নুমাইরার।
ড. শফিকুল ইসলাম মাসুদ কি হত্যা বা হত্যার পরিকল্পনার সাথে জড়িত আছেন,নাকি বাস পুড়িয়ে মানুষ মেরেছেন,নাকি চাদাবাজি ,ধর্ষন করেছেন? এগুলোর সাথে জড়িত থাকলে অবশ্যই তার বিচার হতে হবে।এজন্য তাকে রিমান্ডের পর রিমান্ড নেয়া হয়েছে। ১৯ মাস কারবন্দী ছিলেন।কিন্তু হাইকোট থেকে ‘নো এরেষ্ট এন্ড নো হ্যারেজ’ নির্দেশনা থাকা সত্ত্বেও এভাবে নম্বরপ্লেটহীন গাড়িতে করে তুলে নেয়া কি কোনো সভ্য দেশে হতে পারে?



বাবা ড. শফিকুল ইসলাম মাসুদের কোলে নামিরা।


জেলে যাওয়ার কিছুদিন পর তার আরেক সন্তান নুমায়ির জন্মগ্রহন করে।



সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×