হরতালের আগে রাজধানীর মালিবাগ, ফার্মগেট, কাপ্তানবাজার, নয়াপল্টন ও পুরানা পল্টন, কাকরাইলে গাড়িতে আগুন দেয়া হয়েছে। এতে হরতালের আগের দিন রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথম ঘটনাটি ঘটে বেলা পৌনে ১টার দিকে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে। এখানে নিউ-ভিশন নামের একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যাত্রী নিয়ে মতিঝিল থেকে মিরপুর যাওয়ার সময় দুর্বৃত্তরা ক্রিকেটের স্টাম্প দিয়ে গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়। এরপরই দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে। সার্জেন্ট মশিউর রহমান জানান, হঠাৎ করে একদল দুর্বৃত্তরা বাসটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় প্রায় ২৫ জন যাত্রী আহত হয়। দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় একই সময় মালিবাগ রেলগেটের কাছে একটি বাসে আগুন দেয় দুর্র্বৃত্তরা। এর কিছুক্ষণ পর কাপ্তানবাজার এলাকায় মুন্সীগঞ্জের একটি বাসে আগুন দেয়া হয়। এতে এক যাত্রী আহত হয়। এছাড়া ফার্মগেট ও নয়াপল্টনে বিএনপি কার্য়ালয়ের কাছে দুটি গাড়িতে আগুন দেয় দুর্র্বত্তরা।
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।