somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্টিয়ার আলোচিত স্কুলশিক্ষক হেলাল উদ্দিন ওরফে পান্না গ্রেপ্তার

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুষ্টিয়ায় একাধিক ছাত্রীসহ কয়েকজন নারীর সঙ্গে মেলামেশা ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলশিক্ষক হেলাল উদ্দিন ওরফে পান্নাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির সহকারী কমিশনার রায়হানুল ইসলাম দাবি করেন, তাঁর নেতৃত্বে একটি দল গতকাল শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, কুষ্টিয়া ডিবি পুলিশের অনুরোধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে হেলালকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দেড় শতাধিক মেয়ের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ছিল। জিজ্ঞাসাবাদে কয়েকজন সহযোগীর নাম বলেছেন তিনি।
হেলাল কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি কুষ্টিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। একাধিক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
হেলাল উদ্দিন বেশ কিছু দিন ধরেই ছাত্রীসহ কয়েকজন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে মেলামেশার ভিডিওচিত্র ধারণ করেন। সম্প্রতি ওই ভিডিওচিত্র শহরে ছড়িয়ে পড়লে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ৭ জুলাই চারজনকে আসামি করে মামলা করে। বাংলাদেশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ( ৬) ও (৭) ধারায় করা মামলায় হেলাল ছাড়া অন্য আসামিরা হলেন প্রকৌশলী আলিমুজ্জামান ওরফে টুটুল, প্রকৌশলী শরিফুল ইসলাম ওরফে সজল ও প্রকৌশলী হাসানুজ্জামান হাসান। তাঁদের বাড়ি কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে। তাঁদের মধ্যে হাসানুজ্জামানকে ৭ জুলাই কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। আলিমুজ্জামান ও শরিফুল পলাতক।

অন্যদিকে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার মনিরুল ইসলাম ওরফে মনো নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ।

মামলাটি কুষ্টিয়া গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হলে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তা তদন্ত করছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×