প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা
১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর খিলগাঁওয়ে পরকীয়ার টানে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে এক গৃহবধূ। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৪)। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গত মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জাহাঙ্গীরের স্ত্রী বকুল বেগম ও তার প্রেমিক দুলালসহ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
নিহত জাহাঙ্গীরের ভাই আলীম জানান, খিলগাঁওয়ের টেকপাড়ার বকুল বেগমের সঙ্গে জাহাঙ্গীর আলমের ১৪ বছর আগে বিয়ে হয়। বেশ কয়েক মাস ধরে দুলাল নামের এক ব্যক্তির পরকীয়ায় জড়িয়ে পড়ে বকুল বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর দুলালকে বাসায় ডেকে আনে বকুল বেগম। দুলাল তার ৩-৪ জন সহযোগী নিয়ে ওই বাসায় যায়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহত অবস্থায় জাহাঙ্গীরকে তারাই আবার রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর বকুল বেগম কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে জাহাঙ্গীরের স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল হক জানান, এ বিষয়ে খিলগাঁও থানায় স্ত্রীসহ ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন