এ ক্লীন এন্ড সানি ক্রিসমাস
২৬ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পশ্চিমে আসা অবধি দেখছি এখানকার অধিবাসীরা চায় ক্রিসমাসের দিনটাতে তুষারপাত হবে। তুষারে তুষারে আচ্ছাদিত হয়ে যাবে মাঠ-ঘাট, পথ-প্রান্তর। হবে White Christmas। তুষারপাত ছাড়া যেন ক্রিসমাসের কোন বিশেষত্ব নেই। মনেই হয়না তুষারাচ্ছাদিত প্রকৃতি ব্যতিরেকে ক্রিসমাসের আমেজ। ক্রিসমাসের সান্তা ও রেইন-ডিয়ার চালিত তার স্লেড গাড়ি সব কিছুর সাথেই তুষারাচ্ছাদিত প্রকৃতির অলিখিত একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখানে। নিজের অজান্তেই আমাদের মাঝেও তৈরী হয়েছে বছরের এ সময়টাতে তুষারপাত দেখার আকাঙ্ক্ষা। তুষারবিহীন ডিসেম্বরের শেষ দশক কেমন যেন অস্বাভাবিক লাগে।
কিন্তু আজ ডিসেম্বরের ২৫ তারিখ চলে গেল কেমন যেন গোপনে গোপনে। পরিষ্কার নীল আকাশ, রৌদ্রকরোজ্জল দিন আর হাল্কা হিমেল তাপমাত্রা দিয়েই শেষ হলো দিনটি। মনে হয়নি নিউ ইয়র্ক সিটিতে আছি। আবহাওয়ার যা অবস্থা ছিল তাতে মনে হয়েছে আমাদের দেশের শীতকাল। বাজার করা আর মসজিদে যাওয়ার জন্য যে ক'বার বাইরে গেলাম তাতে লম্বা হাতা ওয়ালা টী-শার্টের উপর হালকা জ্যাকেট ও মোজা পড়া পায়ের উপর জুতার পরিবর্তে স্যাণ্ডেলই যথেষ্ঠ হয়েছে।
অপেক্ষা করে আছি কখন তুষারপাত হবে। দেখে আপাতত মনে হয়না শীঘ্রই হবে। মনে হয় গ্লোবাল ওয়ার্মিং নামক কালপ্রিটটাই এসবের জন্য দায়ী।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন