নিজের মাধা উঁচু করে ধরো মেঘের রাজ্য ছাড়িয়ে সুদূর আকাশে, কিন্ত নিজের পা যেন মাটিতে থাকে।
তোমরা তরুন প্রজন্ম অবশ্যই স্বপ্ন দেখবে, নতুন কিছু করার, বিশ্বকে নতুন কিছু দেওয়ার , কিন্ত যাই- ই চিন্তা করো না কেন, সেটা সফল করার পদ্ধতিটা যেন অবশ্যই বাস্তবসম্মত হয়। সব-সময় বড় চিন্তা করো, প্রথাগত স্বপ্নের বাইরে সীমানা ছড়ানো স্বপ্ন দেখো। আমি তোমাদের বলবো, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের সব সময় স্পষ্টবাদী সাহসী ও নির্ভীক হতে। বড় কিছু করার চিন্তা করো, তোমার ভবিষ্যৎ কিন্ত একে বারে শুধুই তোমার হাতে। নিজের স্বাধীন চিন্তা-চেতনাকে কাজে লাগাও নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য নিজের চেয়ে বড় কিছু হওয়ার জন্য এবং এটা সম্ভব।
সবাইকে বিশ্বাস করতে হবে যে নিজেদের নেতাদের কাছ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে সব মানুষের এবং এটাও জনগনের একটা মৌলিক অধিকার। তিনি আরো বলেন, কোরিয়ার একটা প্রবাদ আছে,তোমার হাতে যতগুলোই সুন্দর মুক্তা থাকুক না কেন,এগুলো যদি একসঙ্গে একই সুতোয় না গাথো, তাহলে কখনোই একটা সুন্দর গলার হার বানাতে পারবেনা
কখনোই স্বার্থপরদের সুযোগ দিয়োনা তোমাকে পেছনে ধরে রাখতে, পুরো দুনিয়ায় পরিবর্তন আনার ক্ষমতা এবং শক্তি তোমার নিজের মধ্যেই আছে। ভবিষ্যতের সুন্দর একটা বিশ্ব গড়াতে পারো তুমিই। এ বিশ্বাসটা তোমার থাকতে হবে। নিজের ওপর আস্থা থাকতে হবে। সুন্দর পৃথিবী গড়ে তোলার দায়িত্ব তোমাদেরই নিতে হবে। তোমরাই গড়ে তুলবে সুন্দর এক পৃথিবী। অনেক শুভ কামনা রইলো তোমাদের প্রতি আশা করি, তোমরা সবাই সামনের দিন গুলোর জন্য নিজের একটা সুন্দর লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বান কি মুনের বক্তব্যের কিছু অংস্য বিশেষ। আমার মেয়ে শিথির জন্য সংগ্রহে রাখলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


