এ পৃথিবীতে প্রত্যেক জীবেরই শেষ পরিনিতি হচ্ছে মৃত্যু আর
মৃত্যুর পরে যায়গা দুইটা এক জান্নাত দুই জাহান্নাম । আমি এক আল্লাহর বিশ্বাস করি ও তার ইবাদত করি এবং তার প্রেরিত শেষ নবী মুহাম্মদ (স.) এর অনুসরণ করি। তাই জান্নাত পাবো বলে আশা করি। এখন কেউ কেউ আমার মতো মনে করে না এতে আমার কিছুই যায় আসেনা মহান আল্লাহই তার স্থান নির্ধারণ করবেন। আবার কেউ কোন ইলাহ ই বিশ্বাস করেন না সে নাস্তিক এতেও আমার কোন কিছুই যায় আসেনা। যারযার তার তার। আল্লাহই সব সর্বময় ক্ষমতার অধিকারী।
তুমি ভাই ইলাহ বিশ্বাস করো না সেটা তোমার ব্যাপার কিন্ত নিজের মত স্বাধীন ভাবে প্রকাশ করতে যেয়ে আমার আল্লাহ ও নবীকে বাজে কথা বলে আমার বিশ্বাস আর ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে এই রাইট তুমি কোথায় পেলে ? অন্য কারো বিশ্বাসে আঘাত করে নিজের মত প্রকাশ করা অধিকার কারো নেই।
আর এই অন্যায়ই করেছে কিছু ধর্ম বিদ্বেষী ব্লগার যার শাস্তি তাকে পেতেই হবে যদি দোষী প্রমাণিত হয়। সেই প্রক্রিয়ায়ি তিন ব্লগারকে পুলিশ ধরেছে সাধারন মুসলমানের হেফাজতে ইসলাম সরকারকে চাপ দিছে বলে। যদি এমনটি আগে করতো তাহলে আজ দেশে এই নতুন অস্থিরতা তৈরি হতো না।
কিন্ত দুঃখজনক এই তিন ব্লগারদের গ্রেফতারের বিরুদ্ধে কিছু কিছু ফেসবুকার ও ব্লগার ক্ষোভ প্রকাশ করছে। ব্লগার প্রজন্ম ৮৬র ফেসবুক স্ট্যাটাসে দারুন আর যথার্থ বলেছে এখানে দিয়ে দিলাম লেখালেখি'র জন্য মানুষ যদি পুরষ্কৃত হতে পারে তবে একই কর্মে'র জন্য শাস্তিও পেতেই পারে। আমিও তাই মনে করি অসিউর রহমান তার ফেসবুকে আরো লিখেছেন অনেকে বলতেছে সরকার বাংলাস্তান বানানের পথ ধরছে, কিন্তু আমি বলি এসব অপরাধী কলম জঙ্গীদের গ্রেপ্তার না করলেই বরং বাংলাদেশ একসময় বাংলাস্তান হইতো!
এসব নাস্তিকেরাই হাজার হাজার বছর পুরান ক্যাচাল সমাজে পূণঃজন্ম দেয়ার চেষ্টায় ছিল। এদের জন্যই নর্থ সাউথের পোলাপান থেকে শুরু করে দাড়োয়ান পর্যন্ত খুনী হইছে। এদের আরো আগে ধরলে আজকে পরিস্থিতি এত খারাপ হতো না।
রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের মাঝে'র সোশ্যাল কন্ট্রাক্ট দেখাশোনা করা এবং ইন্ডিভিজ্যুয়ালের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
বাকস্বাধীনতা সকলেরই আছে, কিন্তু ক্যাচাল করার স্বাধীনতা কারোরই নাই।
যাইহোক, এদের গ্রেপ্তারকৃতদের প্রতি সুবিচার হোক।
অবশ্যই গুটি কয়েক ধর্ম বিদ্ধেশির জন্য সকল ব্লগারদের ঢালাও ভাবে অভিযুক্ত করা ও সমীচীন নয় । ব্যক্তি ভালো না হলে তার দায় ব্যক্তিকেই নিতে হবে ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





