somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোয়েবলস ও তারেক জিয়া।

৩১ শে মে, ২০১৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন একটি ডাহা মিথ্যা বার বার প্রচার করলে একদিন লোকে তাকে সত্য বলে গ্রহন করে। If you tell a lie big enough and keep repeating it, people will eventually come to believe it. হিটলারের মন্ত্রী জোসেফ গোয়েবলস এই তত্ত্ব দিয়ে অনেক আগেই ইহজগৎ ত্যাগ করলেও এই তত্ত্বটি আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘারে ভালোভাবেই চেপে বসে আছে। আর এই তত্ত্বটি বেশি প্রয়োগ করেছে তারেক জিয়ার উপর। ২০০১ সালের নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করার পরই আওয়ামীলীগ বিরামহীন ভাবে তারেক জিয়ার বিরুদ্ধে কোনরকম তথ্য প্রমান ছারাই দুর্নীতি ও লুটপাটের নানা কল্পকাহিনী নিয়ে মেতে থাকে। এ দেশের মহাপ্রক্রামশালি মিডিয়া একটি বড় অংশ এবং তথাকথিত সুশীল সমাজের পৃষ্ঠপোষকতায় দুর্নীতির কল্পকাহিনী ব্যাপক প্রচার করতে থাকে এবং বলতে দ্ধিধা নেই অহর্নিশ এই প্রচারণার ফলে গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী জনগণের মধ্যে কিছু দ্ধিধাদ্ধন্দেরও সৃষ্টি হয়েছে।

এই দেশের রাজনীতিতে কোন রাজনৈতিক নেতাই ১০০% বিশুদ্ধ নন, হলে তিনি রাজনৈতিক নেতা নন। তারেক জিয়ার ভুলভ্রান্তি আছে। তবে তার থেকে বেশি অপপ্রচার তার নামে, কারন তিনি অনেকেরই গলার কাটা। আগের টেনিওরে তারেক জিয়ার সঙ্গী-সাথী ভাল ছিলনা, সুবিধাবাদীরা সুযোগ নিয়ে কেটে পড়েছে এবং সবাই তার নাম ভাঙ্গিয়ে টাকা খেয়েছে যার সব দোষ একা তারেক জিয়ার উপরে পড়েছে।

১/১১র অবৈধ সরকারের আমলে বিএনপি দল হিসাবে সবচেয়ে নির্যাতিত হয়েছে আর তারেক জিয়া ব্যাত্তি হিসাবে সবচেয়ে নিগৃহীত হয়েছে। তারপরও তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা মামলা গুলি একবার বিশ্লেষণ করলেই কে কতো বড় দুর্নীতিবাজ সেটা পরিস্কার হয়ে যায়।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলাসহ মোট ১৬টি মামলা দায়ের হয়েছিল। আর এর মধ্যে প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়ে ছিল তিনটি মামলার। পক্ষান্তরে তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করার মামলার সংখ্যা ছিল চারটি এবং কোন মামলাই চার্জশিট দাখিল করা সম্ভব হয়নি। অর্থাৎ মামলার সংখ্যার দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামালার সংখ্যা তারেক জিয়ার বিরুদ্ধে করা মামলার সংখ্যার থেকে তিনগুন বেশি। আর শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলির মধ্যে তিনটিতে চার্জশিট দেওয়া হয়ে ছিল। অন্যদিকে শত নির্যাতনের পরেও তারেক জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার কোন চার্জশিট করতে পারেনি। সুসিলদের দের বলতেছি শুধু অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে যদি তারেক জিয়াকে দুর্নীতিবাজ আখ্যায়িত করা হয় তাহলে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে ছিল তাদেরকে কি বলা হবে ?

খিয়াল করেন, নাসিম শুধু দুর্নীতিবাজ হওয়ার কারনে নির্বাচনে অযোগ্য হয়ে ছিলেন। আরো অনেক নেতাই আজকে এত করাপ্টেড হয়েও রাজনৈতিক ময়দানে খুল্লাম খুল্লা ঘুরে বেড়াচ্ছেন, আর তারেক রহমানের মেরুদন্ড ভেঙ্গেছে, এখনও পুরোপুরি সুস্থ নন। দেশছাড়া হয়েছেন। উনি ছারা আর কাউকে ভুক্তভোগী হতে দেখিনা। কেন এই বৈষম্য তারেকের প্রতি? নিছক অপরাধী হলে তো এমন হতনা। চোখ খুলেন দয়া করে।
২৭টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×