somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবু সুফিয়ান সোহাগ
মানুষ যা জানে এবং দেখে তাতে সে সন্তুষ্ট নয়

মনে বড় আশা ছিল

০৯ ই মে, ২০১৪ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে বড় আশা ছিল বাকি জীবনটুকু শান্তিতে কাঁটিয়ে দেব। ফজিলতুন নেসাকে হারানোর বেদনাও ভুলতে চেয়েছিলাম । মনকে সান্ত্বনা দিয়েছিলাম এই ভেবে, তার মত আরও অনেকেইতো দেশের জন্য জীবন দিয়েছিল । শুধু আক্ষেপ বিধাতা আমাকেও নিলে পারতেন। রনাঙ্গনে যুদ্ধ করেছি। শত্রুর গোলার মাঝখান থেকেও আল্লাহ্‌ বাঁচিয়ে এনেছেন। কখনোই বাঁচার কিংবা মরার চিন্তা মাথায় আসেনি। শুধুমাত্র একটা ভাবনাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল শত্রু সেনার হাত থেকে কিভাবে এ দেশকে মুক্ত করা যায়। অবশেষে মুক্তি মিলল। জন্ম হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। জানেন, সেদিন যে কি খুশি হয়েছিলাম তা আপনাকে বুঝাতে পারবোনা। মনটা যেন পাহাড় সমান বড় হয়েছিলো । মনে হচ্ছিল পাশের ভাইদের ধরে ধরে চুমু দেই,কোলাকুলি করি। কি হিন্দু কি মুসলিম সবাই যেন এক পরিবার। কোন হিংসা নেই বিদ্বেষ নেই , নেই কোন অহংকার। শুধুই বার বার গর্ব করে বলতে ইচ্ছে করছিল আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আর কোন পরাধীন শক্তি আমাদের দমন করতে পারবে না।

আস্তে আস্তে উল্লাসের মাত্রা কমতে থাকল। শুরু হল দেশ গড়ার চ্যালেঞ্জ । কিন্তু বাঁধ সাধলো দুর্ভিক্ষ । অভাব অনটনের মাত্রা দিন দিন বাড়তে লাগলো। ক্ষুধার্তের আর্ত চিৎকারে সেদিন আকাশ বাতাস ভারী হয়েছিলো। সেদিন মনে বড় ব্যাথা লেগেছিল। যখন দেখেছি দুলালের বউ এর বাচ্চাদের সান্ত্বনা দেয়ার জন্য চুলায় শূন্য হাড়ি চড়ানোর দৃশ্য। এ যেন যুদ্ধের পর আরও একটা যুদ্ধ। আস্তে আস্তে দুর্ভিক্ষ কেঁটে গেলো । ফুলে ফলে এ দেশ আবার তার নিজ রূপে সাজল। গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু নিয়ে কৃষকের মুখে ফুটেঁ উঠল সুখের হাঁসি যা কোন দিন থামবার নয়।

কালের পরিক্রমায় নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজ আমরা ২০১৪ তে পা রেখেছি। আজ বাংলাদেশ মধ্য আয়ের দেশের স্বপ্ন দেখছে। যদিও এ স্বপ্ন আরও অনেক আগে দেখার কথা ছিল। কিন্তু মোটের উপর আমাদের সামগ্রিক উন্নতি যে হয়েছে তাতে সবাই আমার সঙ্গে একমত হবেন। কিন্তু বড়ই পরিতাপের বিষয় আমরা আমাদের মানুষিকতার উন্নয়ন ঘটাতে পারিনি। আজ পরিস্থিতি এরকম যে, আমাকে আমার বিবেকের কাছে প্রশ্ন করতে হয়, আমরা কি স্বাধীন দেশে বাস করি ? যা অপ্রত্যাশিত । আজ গনতন্ত্রের জন্য রাস্তায় স্লোগান দিতে হয়। কেন দিতে হয় বলতে পারেন? এমন একটি দেশের জন্যেই কি আমরা এ দেশ স্বাধীন করেছিলাম ? চেতনার দোহাই দিয়ে আর কতকাল রাজনীতি করবো ? এর অবসান কি হওয়া বাঞ্ছনীয় নয় ? শাসন শোষণ আর বাক স্বাধীনতার জন্য তাজা রক্ত ঢেলে অর্জিত স্বাধীন দেশে যখন দেখি কোন এক ঠুনকো কারনে কিংবা অকারণে সাধারণ জনগনের বুক বিদীর্ণ করে পুলিশের বুলেট, তখন শোকে , অভিমানে, লজ্জায় মাথা নিচু হয়ে আসে।

আজ আমরা এমন এক জাতি যাদের নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হচ্ছে ,সমালোচনা হচ্ছে । আমাদের ফাইল আজ জাতিসঙ্ঘের আলোচনার টেবিলে । যুক্তরাষ্ট্র সহ বিশ্বের পরাশক্তি গুলো আজ আমাদের নিয়ে আলোচনা করছে। সত্যিই গর্ব করার বিষয়। আজ আমাদের প্রশিক্ষিত বাহিনী আছে যারা কঠোর হস্তে সবকিছু দমন করতে পারে। প্রয়োজনে বুলডোজার দিয়ে সব কিছু গুঁড়িয়েও দিতে পারে।পাখির মত গুলি করে বিক্ষোবকারীদের দমন করতে পারে।
আজ আর কোন অশান্তি নেই । উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে আর সেই সাথে ভেসে যাচ্ছে মানবতাবাদি চরিত্র গুলো। আর তাদের থেকেইবা কি লাভ বলুন, তাদের তো কোন কাজ নাই । আজকালতো মানবতা লঙ্ঘিতই হচ্ছে না। আক্ষেপ একটাই এ শান্তি হজম করতে পারছি না তাই বদ হজমে পেট ভারী হয়ে আছে।

কারো ব্যাথা লাগলে আমি দুঃখিত কারন আমার কাছে মালিস করার মত তেল নাই যে, আপনার ব্যাথা নিরাময়ের জন্য মালিস করবো।



বি দ্রঃ চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক । বাস্তবে কারোর সাথে মিলে গেলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।




সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৪ রাত ১০:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×