somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কোরিয়া সফর।। পর্ব ১: কুয়ালালামপুরে যাত্রা বিরতি

১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ২০০৩ সালের অক্টোবরের ২০-২২। দেশের বাইরে পড়তে এসে সৌভাজ্ঞক্রমে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমার একটি গবেষণা কর্ম প্রকাশিত হল। সেটি প্রেজেন্ট করতে যেতে হবে। জীবনের প্রথম এরকম একটি ব্যাপার সত্যিই খুব রোমান্চিত মনে হচ্ছিল।

অনেক খোঁজ-খবর নিয়ে, বিশেষ করে ইন্টারনেট থেকে, জানলাম সাউথ কোরিয়াতে বাংলাদেশীদের জন্য বিনা ভিসায় সর্বোচ্চ ৯০ দিন একটানা থাকা যাবে। আমার থাকতে হবে মাত্র ৩ দিন। কনফারেন্সের দিন সিউলে পৌঁছে, কনফারেন্স শেষের পরের দিন ফিরে আসব। আমি কোরিয়ান দূতাবাসে ফোন করে বিস্তারিত জানালাম। তারা বলল, আপনার ভিসা লাগবে না। ইমিগ্রেশনে কনফারেন্সের invitation letter দেখালে ঝামেলা হবেনা। যা হক, সে সময় কোরিয়াতে বেশ শীত পড়ছিল ভেবে এক বন্ধুর পরামর্শে তার থেকে একটি লেদার জ্যাকেট ধার নিয়ে ১৯ তারিখ সন্ধ্যায় মালেশিয়ান এয়ারলাইন্সে কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলাম।

কুয়ালালামপুরে যাত্রা বিরতি ছিল। কুয়ালালামপুরে যখন পৌঁছলাম তখন সবে সন্ধ্যা হয়েছে। প্রায় ৪-৫ ঘন্টা পরে রাত ১১টার দিকে অন্য একটি এয়ারবাসে সিউলের incheon airport এর উদ্দেশ্যে রওয়ানা দেব। এই অবসর সময়ে আমি ঘুরে ঘুরে কুয়ালালামপুর এয়ারপোর্ট দেখছিলাম। আমার কাছে চারদিকটা উজ্জল লাইটিং এর কারণে অনেক সুন্দর লাগছিল। বিভিন্ন স্টলগুলোতে ঘুরতে লাগলাম। তবে জনিসপত্রের দাম অনেক। আর সে সময় ব্যচেলর ছিলাম বলে তেমন কিছু কেনা হল না।

একটা বিষয় লক্ষ্য করলাম, এয়ারপোর্টের দোকান গুলোতে যারা কাজ করছে, তাদের বেশিরভাগ মালে মুসলিম মেয়ে। তাদের দেশের ঐতিহ্যবাহী পোষাক পরে (মাথায় হেডস্কারফ সহ) কাজ করছে। সবাই শিক্ষিত, অনেককে এখনও ছাত্রী মনে হেল, হয়ত: পার্টটাইম কাজ করছে। সবাই ফ্লুয়েন্ট ইংলিশ বলছে। মালেশিয়ার এ অগ্রগতি দেখে ভালই লাগল।

মাগরিবের আযান হলে এয়ারপোর্টের ভেতরে মসজিদে গিয়ে ওজু করে নামাজ পড়লাম। পূরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্হা। নামাজ শেষে খুব ভাল লাগছিল। ফুরফুরে মেজাজ। আরো কিছুক্ষণ এদিক-সেদিক ঘুরলাম। এর পরে এক মালে রেস্টুরেন্টে খেতে ঢুকলাম। দুর্ভাগ্যক্রমে মালেশিয়ান খাবারের প্রতি আমার এর আগের অভিজ্ঞতা ভাল ছিল না। এরা খাবারে প্রচুর মিস্টি জাতীয় সস, বাদাম, নারকেল, চিনি ব্যবহার করে। আমি আবার ঝাল ছাড়া খেতে পারি না। যা হক, খুব সতর্কতার সাথে অল্প কিছু খাবার নিয়ে খেলাম। কারণ এর পরে প্লেনে উঠলে হয়ত অন্য কিছু খাব।

রাত ১১টার দিকে আল্লাহর নাম নিয়ে নির্ধারিত এয়ারবাসে সিউলের উদ্দেশ্যে রওয়ানা দিলাম।

পরবর্তী পর্ব: সিউল ইমিগ্রেশনে তিক্ত অভিজ্ঞতা

ছবির সূত্র: এখানে
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×