somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও বাসে ধর্ষন! এবার বাংলাদেশে!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

সাব্বাস! এই না হলে বাংলাদেশ! ভারত কে নকল করার প্রবনতা আমাদের শাড়ি, গয়না, সাজগোজ থেকে শুরু করে সিনেমা হয়ে এখন ধর্ষন করার "ইসটাইল" এও পৌছেছে। স্বামী সাথে থাকলেই যে মেয়েরা ধর্ষিত হবেনা তারও এখন আর নিস্চয়তা নেই।

কোথায় যাচ্ছি আমরা?? কোন রসাতলে?? নাকি নর্দমায় ডুবে খাবি খাচ্ছি কিন্তু নিজেরা ভ্রুক্ষেপও করছিনা?? আর কত??

(যদি লিংক কাজ না করে, তবে নিচে পড়ুন)

প্রথম আলো পত্রিকা হতে নেয়া

সাভারে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে বাসচাপায় হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার | তারিখ: ২৩-০২-২০১৩

রাজধানীর অদূরে সাভারে একটি মিনিবাসে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে তাঁকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত বারোটার দিকে সাভারের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন।
গৃহবধূর স্বামী দাবি করেন, গতকাল রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার সামনে থেকে আশুলিয়ার জিরানি যাওয়ার উদ্দেশ্যে গ্রামীণ সেবা পরিবহনের একটি মিনিবাসে ওঠেন তাঁরা। কিছুক্ষণ পর সাতজন দুর্বৃত্ত বাসের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেয়। দুর্বৃত্তরা তাঁকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। বাসটি সাভারের শিমুলতলী এলাকায় পৌঁছানোর পর আত্মরক্ষার্থে বাসের জানালা দিয়ে তিনি ও তাঁর স্ত্রী লাফিয়ে পড়েন। পরে তাঁর স্ত্রীকে চাপা দিয়ে পালিয়ে যায় মিনিবাসটি।
গৃহবধূর স্বামী আরও দাবি করেন, আহত অবস্থায় তিনি তাঁর স্ত্রীকে প্রথমে স্থানীয় সুপার ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় ক্লিনিকটি তাঁর স্ত্রীকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। সেখান থেকে তাঁকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে তারাও চিকিত্সা দিতে অপরাগতা জানায়। পরে ল্যাবজোন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বামী জানান, সকালে সাভার থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা লাশ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাভার থানার সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যায়। তবে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। সাভার থানার পুলিশের দুটি দল মাঠে কাজ করছে। বাসটি আটকসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×