somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ নববর্ষ ১৪২০

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৎসরের আবর্জনা দুর হয়ে যাক যাক যাক
এসো হে এসো...

চলে গেল আরোও একটি বছর। আগামি কাল নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন একটি সুর্যোদয়, নতুন কিছু প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি ১৪২০।
কিন্তু আদৌ কি এই বছরের "আবর্জনা" তথা চারপাশে জনজীবনে যে অস্থিতিকর পরিস্থিতি ও অশান্তি বিরাজমান তার কি কোন পরিবর্তন হবে? আমার সন্দেহ আছে। পান্তাভাত আর ইলিশ (যদিও "ইলিশ" নামক মাছটি বড়ই দুর্লভ এ বছর সবার কাছেই, তাও বললাম আর কি) দিয়ে পেট ভরে খেয়ে, শাড়ি আর পান্জাবী পড়ে দোস্তদের নিয়ে আড্ডা মেরে বাঙালিত্ব প্রমান করার যে প্রতিযোগিতা কালকে দেখতে হবে সে ব্যাপারে আমার কোন আপত্তি নেই। বাঙালির নতুন বৈশিষ্ট্য, সকল উৎসব কে "মিনি ভ্যালেন্টাইন ডে" মনে করা তাতেও আমার কোন আপত্তি নেই। আর আমি আপত্তি করলেও বা কি যায় আসে? আমি কোথাকার কে!
তারপরও আমার সখ হয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা এনাদের যদি দেখতে পারতাম একে অপরকে মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছে যেভাবে দুই বোন একজন আরেকজন কে দেয়। এই দৃশ্যটি কি খুবই অসম্ভব?
আমার সখ হয় জামাত শিবির আর হেফাজতে ইসলাম আগামি কাল যেন নিজেদের "সবার আগে আমরা বাঙালি" এটা একবার যেন মনে করে এবং মনে রাখে। তারা যেন নিজের দেশে বাস করে নিজেদের মেহমান মনে করে দেশের উপর যে অত্যাচার চালাচ্ছে তার কারনে সাধারন মানুষ যে দুর্বিসহ জীবন যাপন করছে, তা একটু অনুধাবন করে।

মুছে যাক গ্লানি, মুছে যাক জরা....
আসলেই কি খুব কঠিন আমাদের নিজেদের নেতা ও নেত্রীগন তাদের নিজেদের ভেদাভেদ ভুলে সবাই একযোগে কী করলে দেশের ভাল হয়, দেশের মানুষের ভাল হয় তা একটু চিন্তা করা?? কে গদিতে বসবে এটা নিয়ে কাড়াকাড়ি, কামড়া কামড়ি, হরতাল, মারামারি, কাটাকাটি না করে আমরা সবাই যে বাঙালি, একই মাতৃভুমির সন্তান, এটা মনে করা?
হয়ত খুবই কঠিন, তাও আমি স্বপ্ন দেখি। আর কিছু করার স্বাধীনতা নাই থাকতে পারে আমাদের তথাকথিত "গনতান্ত্রিক" দেশে যেখানে গন ও তন্ত্র, উত্তর ও দক্ষিন মেরুর চেয়েও দুরে সেখানে স্বপ্ন দেখা ছাড়া আমার মত সাধারন মানুষদের আর কিই বা করার আছে।
এত কথা বলতে চাইনি, তাও বলা হয়ে গেল... আমি দুঃখিত কারন আনন্দের, আশার কোন কথা বলতে পারলাম না।

দয়া করে সবাই যেন মনে রাখি "আমরা সবাই বাঙালি"।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

-ডাঃ নাজিয়া হক অনি
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×