somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের সংবাদ (আমার এলোমেলো জীবনের একটি পাতা)

০১ লা মে, ২০১৩ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন ধরে লেখার কিছু খুজে পাচ্ছি না। সবাই সবকিছু বলে ফেলছে, আমি আর নতুন কী বলব। তবু আজকে হাতে কলম...দুঃখিত কী-বোর্ড হাতে নিলাম। ঠিক করলাম আজকে থেকে ডায়রী লেখার মত কিছু কথা লিখব। যা মনে আসে তাই। কারো ভাল লাগুক না লাগুক, কেউ পড়ুক না পড়ুক, আমার লেখাতেই আমার আনন্দ :)

আজকে বড়ই ব্যাস্ততাপুর্ন একটি দিন গেল। সকাল বেলা ৮।৩০ এ হাসপাতালে ডিউটি করতে গেলাম। ঢুকতে না ঢুকতেই এক রোগী হাজির। ভাল কথা। কাজ কর্ম করলাম। এক প্রফেসর (গাইনির মাথা মানে হেড অফ দ্যা ডিপার্টমেন্ট) এসে রাউন্ড দিতে আসলেন এবং পুরো ওয়ার্ড শুদ্ধ রোগীর সামনে আমাকে অনেক ঝাড়লেন। সম্পুর্ন বিনা কারনে। এবং আমার মাথা ওনার কথা শুনে এতই গরম হয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল যেকোন মুহুর্তে ওনার মাথায় আমি বাড়ি মেরে বসব (যারা আমাকে চেনে তারা জানে আমি খুবই মাথা গরম মানুষ অস্থির প্রকৃতির মানুষ) রোগীরা কোন এক অজানা কারনে আমাকে বিশেষ স্নেহের চোখে দেখে। পরে তারাও আমাকে স্বান্তনা দিল যেন মাথা গরম না করি।

প্রফেসর এর যে কথাটা শুনে আমার মাথায় আগুন লেগে যাচ্ছিল প্রায় তা হল আমি নাকি দায়িত্বহীন!! আমি নাকি কোন কাজ ঠিকমত করিনা। ওনাকে তখন আমার খুব বলতে ইচ্ছা করছিল ওনার নিজের দায়িত্ববান (!) হবার ঘটনা। খুলেই বলি তাহলে। কিছুদিন আগে এক রোগী ভর্তি ছিল আমার ওয়ার্ডে। মহিলার বয়স ৩০ বছর, পেট এ ৩টি বাচ্চা (ট্রিপলেট) এবং ওনার এর আগে আরও ২টি বাচ্চা হয়েছে, দুটিই সিজারিয়ান অপারেশন। এবারও সিজার করতে হবে জানা কথা। তো ঐ রোগী কয়েকদিন ধরেই বলছিল যেন ওনার অপারেশন টা একটু তাড়াতাড়ি করে ফেলা হয়, তার অনেক কষ্ট হচ্ছে এত বড় পেট নিয়। আর এখন অপারেশন করাও যায়, সময় হয়ে গিয়েছে। আমি যেন তার হয়ে প্রফেসর কে অনুরোধ করি। আমি তাকে বলেছিলামও কিন্তু তিনি আমার কথা শুনলেন না। বললেন উনিই বুঝবেন কখন অপারেশন করতে হবে। আমি পুচকি ডাক্তার আমার চেয়ে উনি ঢের ভাল জানেন। তাইনা?

ঘটনা ঘটল এর ২ দিন পর রাতে। আমার নাইট ডিউটি ছিল। রাত ২টার সময় এই রোগীর প্রসব বেদনা শুরু হল। পানি ভেঙে গিয়েছে, পুরো বিছানা পানিতে ভেসে যাচ্ছে। আমি নিয়ম মাফিক প্রফেসর কে ফোন দিলাম। বললাম যে ওনার ব্যাথা শুরু হয়েছে, নরমাল ডেলিভারি তো সম্ভবই না, আপনি প্লীজ এখন চলে আসুন তাহলে অপারেশন এর প্রস্তুতি নেই। উনি বললেন যে উনি এখন আসতে পারবেন না। আমার খুব খারাপ লাগল। পুরো ওয়ার্ডে আমি একা ডাক্তার, আমার সেই পরিমান নলেজ এখনও হয়নি যে একা একটা ডেলিভারি করব আর এটা তো সিজার অপারেশন!! তার উপর পেটে ১টা না ৩টা বাচ্চা!! যেকোন মুহুর্তে ইউটেরাস ফেটে যেতে পারে। কি করি! কি করি!! আর রোগী যে কী কষ্ট পাচ্ছিল না দেখলে বিশ্বাস হয়না। আমি ওনাকে হাত ধরে যেটুক পারি স্বান্তনা দিলাম। এভাবেই কাটল পরবর্তি ৪ ঘন্টা। মাঝে আরো কয়েকবার প্রফেসর কে ফোন দিয়েও পাইনি, উনি ধরেননি। ভোর ৬টায় উনি ফোন ধরলেন এবং আমি বললাম যে আপনাকে আসতেই হবে নাহলে রোগীর যেই অবস্থা এক সাথে ৪টা জীবন ঝুকির মুখে আছে। আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি চলে আসুন। এবার তিনি রাজি হলেন। আমি বাকি কাজ কর্ম যা লাগে অপারেশনের জন্য রেডী করে রোগী কে ওটি তে পাঠিয়ে দিলাম।

এখন কথা হল যদি ঐ রাতে এই রোগীয়র পেট ফেটে যেত, রোগী তো মারা যেতই, বাচ্চা ৩টাও মারা যেত, সেটার দায়ভার কে নিত? ওনার মত বড় প্রফেসর এর কিছু হয়ত যায় আসত না, আর আমার যায় আসলেও আমার এখনও ঐটুক শিক্ষা নেই যে একা একটা সিজার অপারেশন তাও ট্রিপলেট কেস এর করে ফেলব। মন খুব খারাপ ছিল সেদিন। খুব ভয় পেয়েছিলাম। অপারেশন হল। আল্লাহর অশেষ দয়ায় বাচ্চা ৩টা মা সহ সুস্থ হয়েছিল। আল্লাহর রহমত না থাকলে এটা কোনভাবে সম্ভব ছিল না। ৩টা বাচ্চাই মেয়ে। বাচ্চা দের মা আমাকে বলল ওনার মেয়েদের জন্য ৩টা নাম ঠিক করে দিতে। এর আগে ২টা মেয়ে আছে কথা ও কনা তাদের সাথে যেন পারলে মিলিয়ে রাখি। আমি বললাম কংকা, কানন আর কিংশু। ওনার কংকা আর কানন নামটা পছন্দ হয়েছিল, কিংশু নিয়ে একটু আপত্তি ছিল। পরে আর জানা হয়নি উনি কী নাম রেখেছেন কারন এর পরে আমার যেদিন ডিউটি ছিল ওনার সাথে এ ব্যাপারে আর কথা হয়নি।

যাই হোক উনি আর ওনার পরিবার সুখে থাকুক ভাল থাকুক এই কামনাই করি।

নিজের মাথা গরম হবার কারন বলতে গিয়ে অনেক কথাই বলে ফেললাম। কিছু মনে করবেন না। এখন আমার মাথা ব্যাথা শুরু হয়েছে। আসলে এরকম একটা মানুষ যখন আমাকে দায়িত্বহীন বলে তখন সহ্য করা আমার জন্য অনেক কঠিন।

সবাই ভাল থাকুন। শুভ রাত্রি

(গতকাল রাত ১২টায় লেখা হয়েছিল। এখন পোস্ট করলাম )
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×