somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা ভাইরাস ও আমরা; চক্ষু বুজে থাকা খরগোস?

১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা প্রশ্ন, কেন কভিড-১৯ ভাইরাস স্ক্রিন করে পজিটিভ বা নেগেটিভ বুঝার ব্যাবস্থা এখনও সব জায়গায় নেয়া হচ্ছে না? ভিটামিন এ ক্যাপসুল যেমন সহজলভ্য, অলি গলি চিপায় পাওয়া যায়, এই স্ক্রিনিং কিটও অতি সত্ত্বর সব জায়গায় পৌঁছানো উচিৎ। অন্তত মানুষ জানতে পারবে তার অবস্থা কী।

কেন এটা করা হচ্ছে না? মানুষ পজিটিভ দেখতে পারলে আতঙ্কিত হয়ে পরবে তাই? পর্যাপ্ত চিকিৎসা দেবার সক্ষমতা আমাদের নেই তাই? তাই আমরা চুপচাপ "কিচ্ছুটি হবে না" ভেবে মনে মনে মনকলা খেতে থাকব?

ইতিমধ্যে অ্যাটিপিকাল নিউমোনিয়া বেশ কয়েকটি জায়গায় ধরা পরছে। আমার ক্ষুদ্র মস্তিষ্কের হিসাব অনুযায়ী এই মাসের পর খুব খারাপ অবস্থা যদি শুরু হয়, তখন আমরা কী করব? স্ক্রিনিং কিট তখনও আলাদা করে রেখে দিব? জানতেই দিব না আসলে কী হচ্ছে?

এত বড় বড় উন্নত দেশে যা অবস্থা হচ্ছে সেখানে আমরা নিশ্চিন্তে বসে আছি, কিচ্ছুটি হবে না চিন্তা করে। আমি মনে প্রানে চাই আমার দেশ সুস্থ থাকুক, মানুষ গুলো সুস্থ থাকুক, কিন্তু চাইলেই তো হবে না, চাওয়া পূর্ণ না হলে তখন কী করব আমরা সে ব্যাপারে কি একটুও ভাবব না?

সবচেয়ে বেশি ভুগবে নার্স এবং ডাক্তাররা, সবাই হাত গুটিয়ে বসে থাকলেও আমাদের সেটা করার উপায় থাকবেনা। মরতে মরতে হলেও চিকিৎসা দিয়ে যেতে হবে। তা আমরা করব কিন্তু সামগ্রিক অবস্থা চিন্তা করে "কিচ্ছুটি হবে না" ভাব করে বসে থাকলে চলবে?

কভিড-১৯ নিয়ে আমরা অনেক কনফিডেন্ট ... আমাদের কিছু হবে না, এটা নাস্তিকদের অসুখ, শুধু বয়স্ক মানুষ মারা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি...কি সুন্দর ট্রল করছি, মিম বানাচ্ছি। মানে এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে? স্টুপিডিটির লিমিট নাই কোন যাকে বলে আর কি!!!!

খরগোস বিপদ আসতে দেখলে চোখ বন্ধ করে বসে পরে ভাবে সে যেহেতু কিছু দেখতে পাচ্ছে না তাই ওকেও কেউ দেখতে পাচ্ছে না, আমরাও কি ঠিক একই কাজ করে যাচ্ছি না?

নাকি আমরা ভিতরে ভিতরে আসলে বুঝতে পারছি কিছুই করার নেই, তাই বুঝ দিয়ে যাচ্ছি কিছু হবে না হবে না বলে? আমরা কি ভিতরে ভিতরে হাল ছেড়ে দিয়েছি আর বুঝ দিয়ে যাচ্ছি নিজেদের?

সত্যি কথা হল, আমাদের আসলেই কিচ্ছুটি করার নেই। মানেন বা না মানেন এই বিপুল ঘনবসতি সম্পন্ন দেশে এই ভাইরাস আসার পর "কিছু না হলে" সেটা বিশাল এক মিরাকল হবে, আর কিছু যদি হয়, অবস্থা এতটা খারাপ হবে হয়ত আমিও থাকব না সেটার ব্যাপারে কথা বলতে বা স্ট্যাটাস লিখতে আর আপনিও থাকবেন না সেটা পড়তে। তখন?

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×