somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারী অ্যাঙ্গেলা মেরকেল

২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারী। তিনি টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের করা তালিকার শীর্ষ স্থানে রয়েছেন। এবারের তালিকায় প্রভাব বিস্তার করেছে রাজনীতিক, ব্যবসায়ী ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত নারীরা। ফোর্বস প্রতিবছর এই তালিকা প্রকাশ করে থাকে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এর ঠিক পরের স্থানেই আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। আর ভারতের ন্যাশনাল কংগ্রেস এর প্রধান সোনিয়া গান্ধি তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছেন। নীতি নির্ধারণ, বিনোদন, প্রযুক্তি, অলাভজনক সংস্থাসহ অন্যান্য ক্ষেত্রে যেসব নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তাদের মধ্য থেকেই প্রভাবশালী শত নারীর তালিকা তৈরি করে থাকে ফোর্বস। এ ক্ষেত্রে মানুষের ওপর তাদের প্রভাব, অর্থ নিয়ন্ত্রণ ও আয় এবং গণমাধ্যমে উপস্থিতির বিষয়টি বিবেচনা করা হয়ে থাকে। ফোর্বসওমেন -এর প্রেসিডেন্ট ও প্রকাশক ময়রা ফোর্বস বলেন, "ক্ষমতাশালী এই নারীরা বিভিন্ন ভাবে তাদের প্রভাব বিস্তার করে চলেছেন। বিশ্ব সমপ্রদায়ের ওপর তাদের পৃথক পৃথক প্রভাবক ভূমিকা রয়েছে।" শীর্ষ তিন ক্ষমতাশালী নারী সম্পর্কে ফোর্বস জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন টিকিয়ে রাখায় মেরকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইউরো জোনের অর্থনৈতিক ঘাটতি মোকাবিলায় তার কার্যকরী প্রভাব ছিল। উইকিলিকসে যুক্তরাষ্ট্রের লাখ রাখ গোপন কূটনৈতিক বার্তা প্রকাশিত হয়ে যাওয়ার পর হিলারি ক্লিনটন অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ায় অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। তালিকায় বিল ও মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো চেয়ারম্যান মেলিন্ডা গেটস চতুর্থ ও নিউ ইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক জিল আব্রামসন পঞ্চম স্থানে রয়েছেন। আর যুক্তরাষ্ট্রের ফাস্ট লেডি মিশেল ওবামা রয়েছেন তালিকার সপ্তম স্থানে। এবারের তালিকায় ২৮টি দেশের নারীরা স্থান পেয়েছেন। তাদের গড় বয়স ৫৫ বছর।

সুত্র : click here
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×