একটি ছেলে ও মেয়ের ভালোবাসা বা ভালোলাগার
শুরু হয়েছিল একটি কথা থেকে । ছেলেটি যখন
মেয়েটিকে প্রথম দেখেছিল তখন তার গুনে রূপে
মোহিত হয়ে পড়েছিল । কিন্তু ছেলেটি যখন মেয়েকে
বলতে চেয়েছিল ভালোবাসি - তখন কেমন যেন
সঙ্কোচ বোধ করত । মেয়েটির আশে পাশে ছেলেটির
ঘোরাফেরা অন্যরকম ভাবে চোখে পরত সবার ।
সেই অন্যরকম চোখে পরা থেকে মেয়েটি এগিয়ে
এসে ছেলেটিকে বলল - " তুমি কি আমাকে কিছু
বলতে চাও ?" ছেলেটি বলল - "হ্যাঁ না মানে হ্যাঁ"।
মেয়েটি অবাক হয়ে বলল - " কি আবোল তাবোল
বলছ হ্যাঁ না - হ্যাঁ না !" তুমি কি ঠিক আছো ?ছেলেটি
সাহস সঞ্চয় করে বলে ফেলল - "আমি তোমায় ভালোবাসি । "
মেয়েটি বলল -কবে থেকে ? ছেলেটি বলল - "যেদিন
তোমায় দেখেছিলাম ক্যাফেটেরিয়াতে , সেদিন থেকেই
ভালোবাসি তোমায় । মেয়েটি বলল - " যদি না বলি আমি
তবে কি কষ্ট পাবে ?" ছেলেটি বলল - " কষ্ট পাবো কিনা
জানি না তবে মন ভারাক্লান্ত থাকবে তোমারজন্য !
মেয়েটি বলল - " মনকে ভারাক্লান্ত করো না । আমি
তোমায় ভালোবাসি বহুগুণ - হয়তোবা তোমার চেয়েও বেশি
ছেলেটি বলল - " তবে চলো জীবনে ভালোবাসা নামক তরীটিকে
ভাসিয়ে চালিয়ে যাই এই জীবন সমুদ্রে ! এরপর মেয়েটির হাত ধরে
ছেলেটির এগিয়ে চলা সামনের দুর্গম পথে । আর এভাবে একটি ছেলে
ও মেয়ের ভালোবাসা বিনিময় হতে থাকে আজীবন ধরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




