স্টার মুভিজে টাইটানিক মুভি চলছিলো। আহ !! সেই প্রথম টাইটানিক দেখার ঘটনা মনে পইড়া গেলো
১৯৯৮ সাল। পুরা ফ্যামিলি মিলে বসছি বিশ্ববিখ্যাত টাইটানিক দেখতে। শুধু আমাদের ফ্যামিলিই না। আশে পাশের বাসার আন্টি আর আঙ্কেলরাও চলে আসছেন একসাথে দেখার দাওয়াত পেয়ে
মুভি শুরু হওয়ার পর আমাদের সেকি উত্তেজনা। তবে কিছুক্ষন পর রোজের সেই বিশেষ পোট্রেট আবিস্কৃত হওয়ায় প্রথম ধাক্কাটা খাইলাম
যাই হোক, প্রাথমিক ধাক্কা সামলে মাথা বাইর করলাম। মুভি চলে। আম্মা চা-নাস্তা-মুড়ি-চানাচুর এনে রীতিমত থিয়েটারের পরিবেশ তৈরী করে ফেলছেন। এর মাঝে 'লেপে ঢুকবো কি ঢুকবো না' এমন দৃশ্য অবশ্য এসেছিলো দু একটা। আমরা এদিক ওদিক দেখে সামলেছি
হঠাত শুরু হলো সেই বিখ্যাত দৃশ্য! অঙ্কনে পারদর্শী নায়ক নায়িকার পোট্রেট আঁকতে বসেছেন
সিদ্ধান্ত হইলো আঙ্কেলদের পাশের বাসায় পাঠানো হবে। এ বাসায় শুধু আন্টিরা দেখবেন। কোনো বাক্য ব্যয় ছাড়াই মুহুর্তে রুম পুরুষশূন্য হয়ে গেলো। আর আমাদের জোড়পূর্বক পাঠানো হলো পাশের রুমে
অবশেষে জাহাজ ডুবলো,শেষ হইলো আমার স্বরনীয় টাইটানিক দর্শন। পরে অনেকবার দেখেছি। তবে প্রথম বার দেখে যা বুঝেছিলাম পরের কোনো বারের সাথেই তার মিল পাই না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

