somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ ‘‘প্রেম, পহেলা বৈশাখ ও একজন অস্পৃশ্য রাজকন্যার গল্প’’

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফোনে রিয়ার কন্ঠটা অন্যদিনের চেয়ে আজ যেন একটু বেশি মলিন লাগলো,
- জানো? কেন যেন মনে হচ্ছে এবার আর ফেরা হবে না..
অপারেশন থিয়েটারে এর আগেও ঢুকেছে ও।ইনফ্যাক্ট প্রতি বছরেই ওকে ওই ঘরটায় যেতে হয়। থেলাসেমিয়ায় ভুগছে রিয়া। বছরে বছরে বাইরের কোনো দেশে গিয়ে রক্ত বদলিয়ে শরীরটাকে বাঁচিয়ে রাখতে হয়।

রিয়ার কথা শুনে রাগত সুরে নিলয় বলে,
- তোমাকে না বলেছি এসব কথা একদম বলবে না।
- শুনোই না.. তুমি কি জানো…রোগীরা আগে থেকে অনেক কিছু টের পায়?
উত্তর দিলো না নিলয়। নিরক্ত সুরে বলে চললো রিয়া,
- আমার কেবিনের দরজার পাশে একটা লম্বা চেয়ার আছে। বিছানায় শুয়ে মনে হয় ওখানে কে যেন সারাদিন বসে থাকে। আমার জন্য অপেক্ষা করে।
- অসুখ হলে এমন উদ্ভট চিন্তা হয় রিয়া…তুমি মেডিকেল স্টুডেন্ট। তোমাকে বোঝানোর কিছু নেই। তুমি নিজেও জানো যে ওখানে কেউ বসে থাকে না...শুনছো?
কিছুক্ষন নিরবতার পর রিয়া বললো,
- আমার ফোন চাইছে ওয়া। ওটিতে নিয়ে যাবে এখন। আমি যদি না ফিরি তুমি কিন্তু একদম কাঁদবে না।নিজের যত্ন নিও। ভালো থেকো বাবুটা।

এই ছিল রিয়ার সাথে নিলয়ের শেষ কথা। এরপর থেকে ওর ফোন বন্ধ। নিজেকে সবসময় আড়াল রাখতো রিয়া। কে জানে, হয়তো ওর অসুখের জন্যই। হয়তো জানতো একদিন চলে যেতে হবে ওকে। নিলয়কে কতবার বলেছে ও বেশিদিন বাঁচবে না। যেন ওকে ভুলে যায়। নিলয়ইতো শুনতো না।

ওদের রিলেশন ছিলো এক বছরের।নিলয় ওকে খুঁজে পেয়েছিল মেসেঞ্জারের কোনো এক চ্যাটরুমে। নিয়মিত কথা হতো ওদের। এরপর নাম্বার আদান প্রদান। একে অপরের খোঁজ খবর নেয়া। রাতভর কথা বলা।প্রেমে পরা।

সিলেটে থাকতো রিয়া।বারিধারায় ওর কোন এক আত্বীয়ের বাসায় বেড়াতে আসতো মাঝে মাঝে। তখন দেখা করতো। কতদিন ওর হাত ধরে বসে থেকেছে নিলয়। সারা শহর ঘুরেছে রিক্সায়। তবে কেন যেন নিলয়কে সিলেটে আসতে দিতো না রিয়া। বলতো ওর ফ্যামিলি অনেক কনজারেটিভ। ওর সাথে কোনো ছেলেকে দেখলেই অন্যকোথাও বিয়ে দিয়ে দেবে!

**
নয় মাস রিয়ার কোনো খোঁজ নেই। এই নয়টা মাস পাগলের মতো কাটিয়েছে নিলয়। প্রতিদিন হাজার বার ওর বন্ধ ফোনে ট্রাই করেছে। মেইল করেছে। সিলেট মেডিকেলে তো খুঁজেছেই, আশেপাশের এমন কোনো কলেজ, ভার্সিটি নেই যেখানে সে যায় নি। কেউ কোনো খোঁজ দিতে পারেনি। বারিধারায় ওর আত্বীয়ের বাড়ি শুনেছিলো। গোটা এলাকা খুজেছে। প্রতিদিন এই বাড়ি সেই বাড়ি করেছে। কোথাও নেই।

নিলয় আসলে কি খুঁজছে এই নয়টা মাস ধরে? রিয়া যেখানটায় চির নিদ্রায় শুয়ে আছে সে যায়গাটা? কি হবে সেই ঠিকানা পেলে? নাকি ঐ ঠিকানার খোঁজে নিজেকে ব্যস্ত রাখাইনিলয়ের বেঁচে থাকার অবলম্বন?

**
পহেলা বৈশাখ। ২০১২। নিজেকে অনেক গুটিয়ে নিয়েছে নিলয়। বাইরে বের হতে চাচ্ছিলো না। বন্ধুদের জোড়াজুড়িতে আসতে হলো। চারুকলায়। চারপাশে কত রং। কত আনন্দ। হাসিমুখ। এসবের মাঝে নিজেকে ভীষন বেমানান লাগছে ওর। চারিরিকের আনন্দগুলো ফ্রেমে বন্দি করতে ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো ও। হঠাত এক মেয়েকে দেখে ছবি তুলতে ইচ্ছে হলো। মেয়েটার চুল ছিল অনেক লম্বা।অনেক সুন্দর। পেছন দিকে ঘুরে ছিল। চুল ছিল ওর দিকে. নিলয় ক্যামেরা তাক করলো। কিন্তু শাটার টিপতে গিয়েও আর টিপতে পারলো না।

নিলয় শাটার টেপার ঠিক আগ মুহূর্তে মেয়েটা একটু ঘুরলো। আগের চেয়ে একটু মোটা হয়েছে ও। কিন্তু অনেক সুন্দর লাগছিলো।অবাক হয়ে চেয়ে রইলো নিলয়। ক্যামেরায় চোখ রেখেই। রিয়া নিলয়কে দেখলো না।

একটা ছেলেটার হাত ধরে ঘুরছে রিয়া। নিলয়ও ঘুরছে ওদের পিছু পিছু।চারুকলা থেকে ছবির হাট। রাজু ভাস্কর্য। পহেলা বৈশাখ উপলক্ষে রাস্তায় হাতের তৈরী নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছে দোকানদাররা। সেগুলি হাতে নিয়ে দেখছিলো ও। নিলয় কয়েক হাত দূরে দাঁড়িয়ে দেখছিলো ওকে। হঠাত প্রথমবারের মতো ওর ওপর চোখ পরলো রিয়ার।

চোখাচোখি হতেই একটা হাসি দিলো সে। ওকে দেখে রিয়া যেনো পাথর হয়ে গেলো। পুরো দশ পনেরো সেকেন্ড স্থবির হয়ে তাকিয়ে রইলো ওর দিকে। নিলয়ও হাসি মুখে ওর দিকে তাকিয়ে রইলো। আতংকিত গলায় আস্তে করে রিয়া উঠলো,- ‘নিলয়!’

রিয়ার সাথের ছেলেটা নিলয়কে দেখেনি। কি যেন দরদাম করছিল। তার হাত ধরে রিয়া সোজা হাটা শুরু করলো। নিলয়ও তাদের পিছে পিছে হাটতে লাগলো। নীলক্ষেত পর্যন্ত চললো ওদের হাঁটা। প্রথম ফাঁকা রিক্সাটা পেয়েই উঠে গেলো ওরা। নিলয়ও একটা রিক্সায় উঠে বসলো। ধানমন্ডি গিয়ে থামলো দুই রিক্সা। সেদিন আর রিয়ারা কেউ বাসা থেকে বের হলোনা।

আশেপাশে বন্ধুদের দিয়ে খোঁজ লাগালো নিলয়। কদিনের আশা যাওয়ায় বাসার দারোয়ানকেও চা সিগারেট খাইয়ে খাতির জমিয়ে ফেললো। ভয়াবহ কিছু তথ্য জানা গেলো। মেয়ের নাম রিয়া নয়! ওর থেলাসেমিয়া নামের কোনো অসুখও নেই। ওর বাবা একজন সচিব। যে ছেলেটাকে দেখেছিল পহেলা বৈশাখে সে ওর হাসবেন্ড। ডাক্তার। বিয়ে হয়েছে ছয় মাস হলো। দুজনেই ডিএমসিতে ইন্টার্নি করছে।

নিলয়ের দুনিয়াটা আরেকবার এলোমেলো হয়ে গেলো। তবে আগেরবারের অভিজ্ঞতায় এবার সামলে নেয়াটা একটু সহজ হলো। রিয়া কখন কোথায় যায় কি করে সব জানার ব্যবস্থা করেছে সে। প্রতিদিন যখন কলেজে যায় রিয়া, মোড়ে দাঁড়িয়ে ওকে দেখে নিলয়।রিয়া জানে না। এমনকি নিলয়যে ওর আসল নাম জানে তাও সে জানে না। প্রতিরাতে নিলয় রিয়ার ছবি দেখে, ওর বিয়ের ভিডিও দেখে, ওর ছবি আঁকে। এভাবেই জীবন চলছে। আজ যেন রিয়া নিলয়ের জীবনে এক অস্পৃশ্য রাজকন্যা। যাকে দূর থেকে দেখা যায়, ছোঁয়া যায় না।

** সকল ঘটনা বাস্তব, চরিত্রের নাম পালটে লেখা।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×