somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবাকে নিয়ে স্মৃতি,পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা :)

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় বন্ধুদের কাছে প্রায়ই একটা প্রশ্ন শুনতে হতো,
‘‘তোর আব্বু কখনো ক্লাস নিলে কি ডাকবি? স্যার না আব্বু?’’

আরো ছোটবেলায় যখন প্লে নার্সারীতে পড়তাম তখন এই প্রশ্নটাই ছিলো এরকম,
‘‘তুই বাসায় তোর আব্বুকে স্যার ডাকিস না আব্বু ডাকিস?’’

ঘটনা হলো আমি যে স্কুলে পড়েছি আমার বাবা ছিলেন সেই স্কুলেরই শিক্ষক। তাই বাবার কলিগরা আমার প্রতি একটু বেশিই যত্নশীল ছিলেন। অন্যদের যেখানে সাত খুন মাপ ছিলো, আমার সেখানে কারো খুনের সাক্ষী হওয়াও ছিলো পাপ! হোমওয়ার্ক না করা থেকে শুরু করে কারো শার্টের পেছনে কলমের দাগ দেয়ার কথাটা পর্যন্ত বাবার কানে পৌছানো বাদ থাকতো না। ভাবখানা এমন-

‘‘ আপনার ছেলের প্রতি আমি যেমন সচেতন, আমার ছেলের প্রতিও আপনি তেমনই সচেতন থাকবেন।’’

তাদের এই ‘বিনিময় প্রথার’ বলির পাঠা ছিলাম আমি। আমার সাধের শৈশব। আমার দুষ্টুমি বেলা। কতজনের শার্টে যে কলমের দাগ দিয়ে দুরুদুরু মনে বাসায় ফিরেছি তার হিসেব নেই! ভয়ে থাকতাম-এই বুঝি কোনো ম্যাডাম আব্বাকে নালিশ দিয়ে দিলো! এই বুঝি আম্মা এসে বললো-

‘‘আজ স্কুলে কি করে এসেছিস? যা তোর আব্বা তোকে ডাকে!’’

তখন কোন ক্লাসে পড়ি ঠিক মনে নেই। সেদিন কোনো একটা ক্লাসের মেইন টিচার আসেনি। মুহুর্তেই পুরো ক্লাস কয়েকজন মিলে মাথায় তুলে ফেললাম। ঝামেলা পাকালো ক্লাস ক্যাপ্টেন। হাঁদারাম অফিসে খবর দিয়ে এলো যে ক্লাসটা ফাঁকা যাচ্ছে। এসে জানালো যে প্রক্সি দিতে একজন টিচার আসছেন। একটু পর যা ঘটলো তা আমার কল্পনাতেও ছিলো না।এটেনডেন্স খাতা হাতে রুমে ঢুললেন স্বয়ং আমার বাবা !! এরই নাম বুঝি ‘পড়বি তো পর মালির ঘাড়েই’। ঢুকেই রোল কল শুরু করলেন। আমি বিরাট চিন্তায় পরে গেলাম।

‘‘প্রেজেন্ট স্যার বলবো? নাকি প্রেজেন্ট আব্বু বলবো?’’

ক্লাসে চাপা উত্তেজনা। সবাই আমার দিকে তাকায় আছে। আমার রোল নাম্বার ছিলো সতেরো। আব্বু ডেকে চলেছেন দশ,এগারো, বারো। আমিও তাল মিলিয়ে ঘামতেছি। ষোলো পর্যন্ত ডাকা হয়ে গেলো ! আমি তখনও ঠিক করতে পারি নাই কোনটা বলবো ! সেই সময় আব্বু ডাকলো- আঠারো !! ধরে রাখা নিশ্বাসটা বড় করে ছাড়লাম।

সেইদিন তিনি আমার রোলই ডাকেন নাই। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার টেনশনের কিছু নাই। দুনিয়াতে আমার নার্ভাসনেসটা যিনি সবচেয়ে বেশি বুঝেন, রোল ডাকছিলেন স্বয়ং তিনিই। আজও জানি,যে কোনো সমস্যায় পড়লে তা এই একজনকে জানালেই আমার আর টেনশনের কিছু নেই। সেদিনের মতই কিছু বলার আগেই আমার সব সমস্যা জেনে ফেলেন আজও। বাবা দিবসের শুভেচ্ছা রইলো বাবা। এই কাঁধটায় তোমার হাতের স্পর্শ অনুভব করে আজও ভরসা পাই।প্রতিটা মুহুর্ত ভালোবাসি তোমায়।

পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৫
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×