somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্পের সময়ে যা করণীয়

১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়ির ভিতরে থাকলেঃ
• শক্ত কোন আসবাবপত্র (যেমনঃ ছয়পায়াযুক্ত চৌকি, ডাইনিং টেবিল) এর নীচে আশ্রয় নিন। খাট যদি অনেক শক্ত না হয় তবে তার নীচে অবস্থান নেওয়া অতটা নিরাপদ নয়। চেষ্টা করুন শক্ত কলাম (পিলার) এর কাছাকাছি কোথাও থাকার।
• জানালা, কাঁচ বা কোন আসবাবপত্র যা পড়ে যেতে পারে বলে মনে করেন (যেমনঃ আলমারি, বুকশেলফ) তার থেকে দূরে থাকা উচিত।
• পরিস্থিতি মোকাবিলায় ঘরে সবসময় টর্চ ও চার্জার লাইট, শুকনা খাবার ও বোতলে পানি ভর্তি করে রাখতে হবে।
• বিছানায় শোয়া অবস্থায় থাকলে সেখানেই অবস্থান করা উচিত। মাথা বালিশ দিয়ে ঢেকে রাখা শ্রেয়। কম্পন মোটামুটি কমে গেলে তারপর নিরাপদ স্থানে যাওয়া উচিত। (তবে যদি বিছানা এমন কোথাও থাকে যে মাথার উপরে ফ্যান বা ঝাড়বাতি পড়তে পারে বলে মনে হয়, তাহলে তাড়াতারি সরে যাওয়াই নিরাপদ)
• কম্পন যতক্ষণ চলে না যায় ততক্ষণ বাড়ির ভিতরেই অবস্থান করা উচিত। গবেষণায় দেখা গেছে যে, ভূকম্পনের সময় দ্রুত নামার সময়ে অনেকে আহত হয়।
• কোনমতেই লিফ্‌টে উঠবেন না।


বাড়ির বাহিরে থাকলেঃ
• বাড়ির বাহিরে থাকলে সেখানেই অবস্থান করুন
• বিল্ডিং, স্ট্রিটলাইট, ইলেক্ট্রিক তার এর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন।


চলন্ত যানবাহনে থাকলেঃ

• যানবাহন তাড়াতাড়ি বন্ধ করে বিল্ডিং, ইলেক্ট্রিক তার, বড় গাছ, ব্রিজ বা ফ্লাইওভার থেকে নিরাপদ দূরত্বে থাকা উচিত।
• ভূকম্পন শেষে সাবধানে ধীরে ধীরে অগ্রসর হতে হবে এবং যেসব রাস্তা, ব্রিজ ভূকম্পনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন তা এড়িয়ে চলুন।


কোন কিছুর নিচে চাপা পড়লেঃ
• কোনমতেই দিয়াশলাই জ্বালানো যাবেনা। কারণ গ্যাস যদি লীক হয়ে থাকে তবে সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে।
• নাক-মুখ রুমাল বা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
• কাছাকাছি কোন পাইপ থাকলে তাতে হুইসেল দেওয়া উচিত যাতে রেস্কিউ টিম আপনার অবস্থান বুঝতে পারে। পাইপ না থাকলে দেওয়ালে শব্দ করা উচিত। চিৎকার না করাই শ্রেয় কারণ চিৎকারের সময় আপনার শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অনেক পরিমাণে ধুলোবালি ঢুকে যেতে পারে। যার ফলাফল হিতে বিপরীত হতে পারে।
• খুব বেশি নড়াচড়া করা উচিত নয়। শরীরে শক্তি ও মনে সাহস সঞ্চয় করে রাখতে হবে।


সর্বোপরিঃ

• মৃদু ভূকম্পনের পর আরো একটি বড় ভূকম্পন হতে পারে। তাই ভূকম্পনের প্রথম ধাক্কাটা কেটে গেলে তারপর নীচে যাওয়া উচিত। আগেই তাড়াহুরো করে নীচে গিয়ে কোন লাভ নেই, কারণ সাধারণত ভূমিকম্প হয় কয়েক সেকেণ্ড। এত অল্পসময়ে আপনার নীচে যাওয়া সম্ভব নয়। বরং হুড়োহুরির মধ্যে আপনি পড়ে গিয়ে আহত হতে পারেন। তাই ভূকম্পনের সময় বাড়ির ভিতর শক্ত কিছু ধরে অবস্থান করুন। পরে নীচে নেমে যান।
• বিশেষজ্ঞগণের মতে ভূকম্পনের সময় যত দ্রুত সম্ভব বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করা উচিত। নয়তো এর ফলে যেই অগ্নিকাণ্ড ঘটতে পারে তাতে কারোই বাচার কোন সম্ভাবনা থাকেনা।
• অনেকসময় বহুতল ভবন হেলে পড়লে সিঁড়ি পথ বন্ধ হয়ে যায় তাই বাড়ির বারান্দার গ্রিলে একটা খোলা যায় এমন একটা অংশ তৈরি করে রাখা উচিত এবং তার কাছাকাছি কোথাও মোটা রশি গিট দিয়ে রেখে দেওয়া উচিত।
• যে যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।

[ইন্টারনেট থেকে অনুবাদিত ও সংকলিত]
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×