somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাজিশিয়ান (সংগৃহীত)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে ছিল এক ম্যাজিশিয়ান। তার নাম ছিল ইমরান এইচ সরকার। তার ছিল একটা জাদুর চাদর। সে এই চাদর গলায় পেচায়া যা চাইত তাইই পাইত। সে চাইল
সাঈদি রাজাকারের ফাঁসি, তামিল হয়ে গেল। আমরা বললাম 'আলহামদুলিল্লাহ!', কারন আমরাও তাই
চাইতাম। সে বলল কাদের রাজাকারের ফাঁসি, তাহাও হইয়া গেল (প্রায়)। আমরা আবার বললাম 'আলহামদুলিল্লাহ!' কারন আমরাও তাই চাইতাম। তারপর কইল জামাত শিবির নিষিদ্ধ কর। আমরা আবার কইলাম আলহামদুলিল্লাহ! সে এবার কইল ব্লগার রাজিবের খুনিদের গ্রেপ্তার চাই ২ সপ্তার মধ্যে। তার আগেই কাজ হইয়া গেল। আমরা মুগ্ধ হইয়া গেলাম।অবশেষে জাতি তার কান্ডারিকে পেয়ে গেছে। তো দেশের এই নতুন সরকারের সাথে একদিন মায়াময় চেহারার এক শিশু দেখা করতে এল ।
শিশুটির নাম মেঘ। প্রায় এক বছর আগে তাঁর বাবা মা কে কে বা কাহারা নৃশংস
ভাবে জবাই করেছিল, তাঁর চোখের সামনেই! সাহারা আন্টি তাঁকে কথা দিয়েছিল ৪৮ ঘন্টার মধ্যেই খুনীদের গ্রেপ্তার করা হবে। কিন্তু সাহারা আন্টি চলে গেল, আলমগীর আঙ্কেল(আঙ্কেল নাকি তাঁর
বাবা মা কে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে,সে অবশ্য ঠিক বোঝেনি) এল তারপরও বিচার দূরে থাক খুনিরা গ্রেপ্তার পর্যন্ত হলনা। তাই বেচারা ইমরান ভাইয়ার কাছে এসেছে বাবা মা হত্যার বিচার
চাইতে। সে শুনেছে ইমরান ভাইয়া আর তাঁর অনুসারীরা যে দাবীই তুলে সেই দাবীই নাকি পুরন হয়ে যায়, তৎক্ষণাৎ!
মেঘঃ ইমরান ভাইয়া, তুমি একটু আমার হয়ে আমার মা বাবা হত্যার বিচার চাওনা। তোমাদের পেছনে তো সারা দেশ আছে, তুমি শুধু চাইলেই হবে!
ইমরানঃ খোকা, আমরা এখন ভূগোল পরীক্ষা দিচ্ছি। তুমি এখন সোশ্যাল সাইন্স পরীক্ষা দিতে বললে কেমনে হবে?
ঃ কিসের পরীক্ষা, বুঝলাম না ভাইয়া!
ঃ আরে এখন আমরা ৭১ এর গনহত্যার বিচার চাইতেছি। অন্যকারো হত্যার বিচার চাওয়া এখন সম্ভব না!
ঃ কিন্ত ভাইয়া, তোমরা তো রাজিব ভাইয়া হত্যার বিচার চেয়েও আল্টিমেটাম দিয়েছিলে।রাজিব ভাইয়া তো আর ১৯৭১ এ মারা যায় নাই?
ঃ অফ যা ছাগুর বাচ্চা! (বিড়বিড় করে)
ঃ কি বললা ভাইয়া?
ঃ বললাম তুমি কিউট বাচ্চা!তুমি বাচ্চা কাচ্চা। দেশের ছাগু গুলাই বুঝতেছেনা তুমি কি বুঝবা! কিন্তু তোমার হাতে কি ওটা?
ঃ ও! এটা একটা লিস্ট। আপনার সাথে দেখা করতে আসব জেনে বিশ্বজিতের মা এটা দিয়েছিল। পরে অনেকেই অনেক কিছু লিখে দিয়েছে। আপনি এটা রাখেন ভাইয়া, আপনার ভূগোল পরীক্ষা শেষ
হলে এটা পড়েন।
লিস্টটা হাতে নিয়ে খুলল ইমরান।
১। বিশ্বজিত হ্ত্যার বিচার চাই
৩. শেয়ার বাজার ধ্বংস করে যারা লাখ লাখ মানুষকে পথে বসিয়েছে তাদের
বিচার চাই
৪. হলমার্ক কলঙ্কের বিচার চাই
৫. পদ্মা সেতু দূর্নীতির বিচার চাই
৬. ডেস্টিনির অপকর্মের বিচার চাই
৬. আওয়ামীলীগেরদের লালিত রাজাকারদেরও বিচার চাই
৭. রেল কেলেংকারীর কালো বিড়ালের বিচার চাই
ঃ সব ছাগুর দল! (বিড়বিড় করে)
ঃ আচ্ছা ভাইয়া আপনাদের ভূগোল পরীক্ষা শেষ হবে কবে?
ঃ ইলেকশন নাগাদ! মানে এই ধর আর আট নয় মাস! তারপরই তোমার বাবা মা হত্যার বিচার চাইব। তুমি টেনশন নিয়োনা। বাসায় গিয়ে লেগোসেট দিয়ে খেলগে!আমার আবার আম্রিকা থেকে ফোন আসছে,
তোমার জয় ভাইয়া...... থুরি.... জয় বাংলা!
মেঘ চলে এল। তার ছোট মাথায় একটা জটিল হিসাব কষার চেষ্টা করছে।
৪৮ ঘন্টা সমান যদি ৩৮৬ দিন হয়,তাহলে ৯ মাস সমান কত দিন হবে?
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×