somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্লাদিমির পুতিনের সাড়া-জাগানো অপ-এড এবং অতঃপর (লিংক)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল লেখা ওয়ার্ডপ্রেসে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল একটি সেইইরকম অপ-এড লিখে বেশ হৈচৈ ফেলে দিয়েছেন। তাও আবার আমেরিকার বিখ্যাত নিউ ইয়র্ক টাইমসে। সিরিয়া আক্রমন করতে বদ্ধপরিকর আমেরিকা-কে আবারও নিরস্ত করে আলোচনার পথ দেখানোর মাত্র ২/৩ দিনের মধ্যেই এমন ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

অপ-এডে পুতিন লিখেছেন যে রাশিয়া-আমেরিকার মধ্যে এক ধরনের বোঝাবুঝির অভাব সৃষ্টি হয়েছে আর তাই তিনি নিজেই একটি মার্কিনী পত্রিকায় লেখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁর থেকে যেমন মারদাঙ্গা লেখা সবাই আশা করে - এটা একদমই তা নয়। বরং শান্ত ভাবে তিনি জাতিসংঘকে আবারও শক্তিশালী করার কথা বলেছেন। আরো বলেছেন সিরিয়ায় যা চলছে তা গণতন্ত্রের জন্য লড়াই মোটেই না - বরং দুইটি সশস্ত্র পক্ষের লড়াই এটা। এতে যখন কোন দেশ নিজেই হস্তক্ষেপ করতে যাবে - তখন সাড়া বিশ্বের কাছে জাতিসংঘ আসলে একধরনের ফেলনায় পরিণত হবে। আর তখন সবাই আরো ক্ষেপণাস্ত্র যোগাড় করতে বাধ্য হবে।

বারাক ওবামা সম্প্রতি এক ভাষনে মার্কিনীদের 'এক্সেপশন্যালিজম' বা শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলেছিলেন। সে প্রসঙ্গে, 'আমেরিকানরা বাকি বিশ্বের মানুষের থেকে এমন কোন আলাদা না' - এমন কথা বলে পাঠকের কঠোর সমালোচনার মুখেও পড়েছেন পুতিন।

তবে সব মিলিয়া - যেই মুহূর্তে আমেরিকায় যুদ্ধের ডামাডোল বাজছিল - তখনই রাশিয়ার এই সংযত শান্তির বাণীতে অবাক অনেকেই। পুতিনের কাছ থেকে এমন সরল অথচ যুক্তিনির্ভর লেখাও কেউ আশা করেনি। অনেকেই বলেছেন বিশ্বে আসলে পুতিনের মত নেতাই দরকার - পোড়খাওয়া আর দক্ষ। আবার অনেকে বলেছেন এটা সময়ক্ষেপণ ছাড়া কিছুই না। মার্কিনী পাঠকদের মন্তব্যের সামান্য বিশ্লেষণ করে একটি লেখা দিলাম আমার ইংরেজি ব্লগে। আশা করি ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×