somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মূল প্রবন্ধ আলালওদুলাল-এ

আজকাল 'চারণ সাংবাদিক' হিসেবে খ্যাত মোনাজাতউদ্দিনের নাম আর শোনা যায় না বললেই চলে। ভুলেই যেতে বসেছি আমরা যে বর্তমান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মোনাজাতউদ্দিনের ভুমিকা ছিল বহু উন্নয়ন বিশেষজ্ঞ, সম্পাদক, রাজনীতিবিদ বা শিল্পী থেকেও অনেক গুরুত্বপূর্ন। যেমন ধরুন না সাম্প্রতিক কালের 'বাল্যবিবাহ নিরোধ আইন'-এর কথা। ১৯৮০ থেকে '৯৫-এর মাঝে করা মোনাজাতউদ্দিনের তুখোড়, হৃদয়বিদারক আর বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের কারনেই কিন্তু বাল্যবিবাহ প্রথা নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এছাড়াও তাঁর বন্যার উপর প্রতিবেদনের ফলে প্রবল হয়েছে ত্রান কার্যক্রম। মঙ্গার সংবাদে রাষ্ট্রপতি এরশাদ ছুটেছেন উত্তরে। তাঁর লেখনিতে কৃষকের হাহাকারে অন্যান্য সংবাদপত্রের টনক নড়েছে। মোনাজাতের লেখায় জাতীয় এজেন্ডা ঘুরেছে, ফিরেছে হতদরিদ্র মানুষের ভাগ্য।

মূল প্রবন্ধ আলালওদুলাল-এ

মোনাজাতের জন্ম ১৯৪৯ সালে রংপুরে। অতি অল্প বয়েসে বাবা-কে হারিয়ে তার হাল তুলে নিতে হয় সংসারের। বই-বাধাই থেকে শুরু করে হকার, লাইব্রেরিয়ান হিসেবেও কাজ করতে হয় তাঁকে। অবশেষে তিনি খুঁজে পান তাঁর প্রকৃত নেশা, পেশা, ভালোবাসা: সাংবাদিকতা।

দৈনিক সংবাদে উত্তরাঞ্চলীয় প্রতিনিধি হিসেবে কাজ করার সময়ই মোনাজাত শুরু করেন তাঁর অন্যতম, স্বকীয় অনুসন্ধান প্রক্রিয়ার উপর। সংবাদের খোজেঁ তিনি চলে যেতেন একেবারে গ্রামবাংলার অন্তরে, স্থানীয় কারো বাড়িতে মেহমান হয়ে। এখানেই মাস, দু'মাস থেকে তিনি সংগ্রহ করতেন তথ্য উপাত্ত। কার বাড়িতে কয় বউ, কার কয়টা হালের বলদ আর কোথায় কার শ্বশুড়বাড়ি - এসব জেনে নিয়ে তিনি হয়ে উঠতেন যেন গ্রামেরই একজন।

মোনাজাতউদ্দিনের কাজের আরেকটা বিশেষ দিক ছিল 'ফলো আপ' সংবাদ। যেমন ধরা যাক বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দ প্রামের কথা। একবার সেখানের পরিস্থিতি বর্ণনা করে তিনি সেখানে ফিরেছেন আবার এক যুগ পরে। খোঁজ নিয়েছেন কেমন উন্নয়ন হলো পায়রাবন্দে। তাঁর কাজের জন্য অশোকা ইনস্টিটিউট তাঁকে ফেলোশিপ প্রদান করে ১৯৯১ সালেই।



মোনাজাত এর বেশ কিছু চমৎকার বই দোকানে পাওয়া যায়। 'পায়রাবন্দের শেকড় সংবাদ', 'নিজস্ব রিপোর্ট', 'চিলমারীর এক যুগ' এমনই কিছু বই। এর যে কোন একটা হাতে পড়লেই বোঝা যায় যা মোনাজাত এই কালো, দুস্থ মানুষগুলোকে ভালোবেসে ফেলেছিলেন। ফলে, তাঁর চোখ ছিল না প্রথম পাতার দিকে। লোভ ছিল না কলামিস্ট হবার। বরং একাগ্রচিত্তে তিনি গ্রামবাংলার মানুষের খবর নিরলস ভাবে পৌঁছে দিয়েছেন আমাদের দোড়গোড়ায়। অবশেষে যখন তাঁর ডাক আসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরর সফরসঙ্গী হবার জন্য, তাঁর ছিলো না একখানা স্যুট। আর ছেঁড়া পাঞ্জাবী পরে আর যাই হোক, খোঁদ রাষ্ট্রপতির বহরে তো আর ঢোকা যায় না।

১৯৯৫ সালে নৌকাডুবির অনুসন্ধান করতে গি্য়ে আকস্মিকভাবেই পানিতে পরে যান এই সাংবাদিক। সেই পানি থেকে তাঁর আর বেঁচে উঠা হয়নি। ১৯৯৭ সালে তাঁকে বিরল সম্মাননা 'একুশে পদক'-এ ভুষিত করা হয়। আর ৪দিন পর, আগামী ২৯শে ডিসেম্বর চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ১৯তম মৃত্যুবার্ষিকী। অন্তত সেই দিনটিতে যেন আমরা তাঁর নিষ্ঠা, ভালোবাসা আর সাংবাদিকতায় অসামান্য কৃতিত্বের কথা স্মরণ করি।

মূল প্রবন্ধ আলালওদুলাল-এ
ছবি সংগ্রহ: বাংলাপিডিয়া, গুনিজন, পাবনা নিউজ
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×