somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের ধর্ষক ও রক্ষক

১৭ ই মার্চ, ২০১৫ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিতে: মুখেশ সিং

সপ্তাহ খানেক আগেই তোলপাড় তোলে লেসলি উডওয়িন পরিচালিত প্রামাণ্যচিত্র 'ইন্ডিয়াস ডটার' বা 'ভারতের কণ্যা'। পাঠকের হয়তো মনে আছে ২০১২ সালে এক মেডিক্যাল ছাত্রী বাসে গণধর্ষণের শিকার হন। আর সেই ঘটনার ভয়াবহতার প্রতিবাদে দিল্লীতে নামে জনতার ঢল। পত্রপত্রিকায় মেয়েটির নাম গোপন রেখে তাঁকে 'নির্ভয়া' নামে অভিহিত করা হয়। মর্মান্তিকভাবে, ১১/১২ দিনের মাথায় নির্ভয়ার মৃত্যু হয়। সে থেকে 'ধর্ষণের রাজধানী' তকমাটা দিল্লীর গায়ে শক্তপোক্তভাবে সেঁটে যায়। এই নির্ভয়ার ধর্ষক মুখেশ সিং কে নিয়েই কাজ শুরু করেন লেসলি।

লেসলি'র ছবিটা কিন্তু রিলিজ হওয়ার আগেই ভারত সরকার নিষিদ্ধ ঘোষনা করেছিল। তবে, বি.বি.সি. খুব দ্রুততার সাথে সেটাকে ইউটিউবে আপলোড করে দেয়। ব্যাস! আর পায় কে? (বর্তমানে অবশ্য ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে)

মূল পোস্ট ওয়ার্ডপ্রেসে

দেখে টেখে অবশ্য আমি নিজে খুব একটা উল্লসিত না। এমনিতেই ঘটনাটার চুলচেরা বিবরণ দেয়াটাকে বিশেষ জরুরি মনে হয় না। তাছাড়া, দেখা গেলো, লেসলি পুরো গল্পটাই সাজিয়েছেন মুখেশের কথা দিয়ে। কি অদ্ভুত ব্যাপার! ভারতের কন্যার কাহিনী বললো কিনা তার ধর্ষক! আসলে, অন্য সবার (নির্ভয়ার বাবা, মা, বন্ধু, পুলিশ) সাক্ষাতকার বিশ্ব কিন্তু দেখে ফেলেছে এতদিনে। কিন্তু লেসলি'র মুন্সিয়ানার পরিচয় হচ্ছে খোদ মুখেশের সাক্ষাতকার ম্যানেজ করায়। তিনি তা প্রচার করবেন না কেন?

আরো কিছু ভন্ডামির চিহ্ন আছে লেসলি'র কাজে। তিনি প্রশ্নগুলো এডিট করে বাদ দিয়েছেন। তাতে মনে হয় যেন একটি সাধারন আলাপ চলছে। এক পর্যায়ে মুখেশ বললো, মেয়েটির ধস্তাধস্তি করা উচিত হয়নি। আবার আরেক জায়গায় সে বলছে, সে পাঁচ বছর কোন মেয়ের সান্নিধ্য পায়নি। মনেই হতে পারে, ভারতীয় পুরুষরা বুঝি এমনই। কিন্তু কে যে কোন প্রশ্নের উত্তরে কোন কথা বললো, তা বোঝার জো নেই। নির্ভয়ার বাবা-মা'র পাশাপাশি সাক্ষাতকার নেয়া হয়েছে এমন পুরুষ বলতে আছে ধর্ষক মুখেশ এবং তার দুই গাড়ল উকিল। তাদের সম্মিলিত প্রয়াসে লেসলি অবলিলায় দেখিয়ে দিয়েছেন ভারতীয় পুরুষরা কত আদিম, অসভ্য, বর্বর। এই কাজ গুলো যে কাকতালীয় না, সেটা নির্দেশনা দেখলেই বোঝা যায়। ব্যর্থ অভিনেত্রী লেসলি কিন্তু শ্বেতাঙ্গ হবার দরুন বাঘা ভারতীয় ডিরেক্টরদেরকে পেছনে ফেলে পেয়েছেন জেলখানায় ঢুকে কাজ করার অনুমতি। তাও তিনি প্রতারনার আশ্রয় নিয়ে ফুটেজ পাচার করেন, এবং ভারতীয় সরকারের রোষানলে পরে পালিয়ে যেতে বাধ্য হন।

দিনের শেষে, গল্পটা নির্ভয়ার কেইসটাকে হাইলাইট করেনি। করেছে মুখেশের মাতাল, অমানুষিক চরিত্রটাকে। সেটাও করা হয়েছে এক ধরনের বি.বি.সি. প্রেরিত হোয়াইট সেভিয়ারের দৃষ্টিকোন থেকে। লেসলি এমনকি নরেন্দ্র মোদিকে হালকা লেকচার দিতেও ছাড়েননি। সেটা অবশ্য তিনি করেছেন ভিনদেশের মাটিতে প্রেস কনফারেন্স করে। নিজের যশ আর খ্যাতির কথা ভাবতে গিয়ে, লেসলি উডওয়িন ভারতকে এই নির্মম গল্পের ইতি টানার সুযোগ থেকে বঞ্চিত করেছেন।

মূল পোস্ট ওয়ার্ডপ্রেসে
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৫ রাত ২:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×